এই মুহূর্তে রাজ্য

জনশুন্যে অবাক রথ পুরীতে।

সোজাসাপটা ডেস্ক ,২৩ জুন:- যেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জগৎবিখ্যাত পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবার কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে কয়েক লক্ষ মানুষের জনসমাগম ঘটে জগন্নাথ দেবের ঐতিহাসিক পুরীতে। এবারে কিন্তু আদালতের নির্দেশে শহরে কার্ফু জারি রয়েছে। এবং সরকারি নিয়মে ও গাইডলাইন মেনে করোনার আবহে এবারে লোক সংখ্যা ছিল প্রায় হাতে গোনা। সুপ্রিম কোর্ট যে সমস্ত […]

এই মুহূর্তে জেলা

দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হলো রাস্তায়।

দ:২৪পরগনা , ২৩ জুন:- মথুরাপুর ২ নং ব্লকের কৈলাসপুর হরিণটানা বাজারে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতেয় রাস্তা অবরোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা রাস্তায় বাঁশ দিয়ে রোড অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা বাইক ভাঙচুর করে বলে খবর। অভিযোগ নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত সদস‍্য স্বপণ কুমার ঘাটু তিনি নিজের ঘরের সদস‍্যদের আ্যকাউন্টে টাকা দিয়েছেন। অথচ সেই ব্যক্তি পাকা বাড়ি […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।

স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা নোভাক জকোভিচ। তিনি ছাড়া আরও দুই টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ও বোর্না কোরিচের শরীরেও পাওয়া গিয়েছে করোনা। যদিও এমনটা হওয়ার আশঙ্কাই করেছিলেন অনেকেই। করোনার কারণে বিশ্ব টেনিস সংস্থার তরফে সমস্ত টেনিস টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হলেও নোভাক জকোভিচ সম্পূর্ণ নিজ […]

এই মুহূর্তে খেলাধুলা

দিন্দা ছাড়াও বাংলার বোলিং ঈর্ষণীয়, দিন্দাকে কড়া জবাব অরুণলালের।

স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- গত মরশুমে বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলা দল থেকে তাঁকে বাদ পড়তে হয়। ক্ষমা না চাওয়ায় আর বাংলা দলেও ফিরতে পারেননি দিন্দা। সিএবিও ক্ষুব্ধ হয় দিন্দার আচরণে। তাই বাংলা ছেড়ে ভিন রাজ্যের হয়ে খেলতে যাচ্ছেন অশোক দিন্দা। গোয়া কিংবা ছত্রিশগড়ের হয়ে […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে দুর্ঘটনায় মৃত্যু। ঘাতক লরি আটক করল পুলিশ।

হাওড়া , ২৩ জুন:- বেলুড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ রামধন ঘোষ লেনের গ্যাস গোডাউনের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় আচমকাই সামনে চলে আসে লরিটি। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক লরিটি […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন বটগাছের ভেঙে যাওয়া অংশের প্রতিস্থাপন করার উদ্যোগ নিল গার্ডেন কর্তৃপক্ষ।

হাওড়া , ২৩ জুন:- ঘূর্ণিঝড় আমফানের থাবায় ক্ষতিগ্রস্ত হয়েছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের শতাব্দীপ্রাচীন বটগাছ। ঐতিহাসিক এই উদ্যানের অন্যতম প্রধান আকর্ষণ এই মহা বটবৃক্ষ। আড়াইশো বছরের প্রাচীন এই বটগাছও এবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ওই বটগাছের ভেঙে যাওয়া অংশ প্রতিস্থাপন করার উদ্যোগ নেওয়া হল। প্রায় আড়াই শতক পেরনো গাছটির পরিধি ৩০০ মিটার। সুবিশাল […]

এই মুহূর্তে জেলা

রথের পরিক্রমা এবার রাজপথে নয়, এবার ধুমধাম করে প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন করেছেন হাওড়ার ওলাবিবিতলার পল্লীবাসীরা।

হাওড়া , ২৩ জুন:- হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে এলাকার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন অগণিত মানুষ। তবে এবছর করোনা পরিস্থিতিতে সেই নিয়মে ছেদ পড়েছে। এবার শুধুই জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। হাওড়ার ওলাবিবিতলা […]

এই মুহূর্তে জেলা

জৌলুশহীন ৬২৪ বছরের মাহেশের রথ , সাংসদের কোলে চেপেই নারায়ণ শিলা পৌছালো মাসির বাড়ি।

তরুণ মুখোপাধ্যায় , ২৩ জুন:- ৬২৪ বছরের মাহেশের জগন্নাথ দেবের রথের চাকা এবারে রাজপথে গড়ালো না। করোনার আবহে সবকিছু থমকে গেছে। বন্ধ হয়ে গেছে দেবালয়ের দরজাও । তাই প্রশাসনের নির্দেশে সকাল থেকে ঐতিহাসিক মাহেশের জগন্নাথদেবের রথযাত্রা একপ্রকার মন্দিরের মধ্যে অনুষ্ঠিত হলো । ভোরবেলা মঙ্গলারতির পর জগন্নাথ ,বলরাম ,সুভদ্রাকে মন্দিরের চাতালে এনে রাখা হয়। চলতে থাকে […]

এই মুহূর্তে খেলাধুলা

স্পেন থেকেই আইএসএলের নতুন দলের প্রশিক্ষণ করাচ্ছেন ভিকুনা ।

স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে আইএসএল কবে শুরু হবে জানা নেই। এই পরিস্থিতিতে স্পেন থেকে দলের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করে দিলেন আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা। শেষ মরসুমে মোহনবাগানকে আইলিগ দিয়েছেন কিবু। সেই কোচ এবার আইএসএলে কেরালা ব্লাষ্টার্স দলের কোচের দায়িত্বে নিয়েছেন। জানা গিয়েছে অনলাইনে কেরালা ব্লাষ্টার্সের দলের ফুটবলারদের সঙ্গে বন্ডিং […]

এই মুহূর্তে খেলাধুলা

আজ পিকের জন্মদিনে ‘সেলিব্রেশন অফ লাইফ’ আয়োজন, স্মরণে ২টি অ্যাকাডেমি গড়ার ভাবনা।

স্পোর্টস ডেস্ক, ২৩ জুন:- মঙ্গলবার ২৩ জুন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার-কোচ পিকে ব্যানার্জির ৮৪ তম জন্মদিন। গত ২০ মার্চ প্রয়াত হয়েছেন প্রবাদপ্রতিম কোচ। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই তারকার নামে বিশেষ সম্মান চালু করার পরিকল্পনা রয়েছে তাঁর পরিবারের। পিকে ব্যানার্জীর ভাই, ফুটবলার-সাংসদ প্রসূন ব্যানার্জি জানাচ্ছেন, আগামী বছর পিকে ব্যানার্জির ৮৫ তম জন্মদিন থেকেই এই পুরস্কার চালু […]