কলকাতা , ২৮ অক্টোবর:- দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই নৌকো দুর্ঘটনায় সলিল সমাধি হওয়া পাঁচ ব্যাক্তির পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা করে দেবে। আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে টুইট বার্তায় এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার দুমনি বিলে প্রতিমা নিরঞ্জনের সময় নৌকো দুর্ঘটনায় পাঁচ জনের সলিল সমাধি হয়।
এই মুহূর্তে
মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের অনীহা দূর করতে লাগাতার প্রচার করবে সরকার।
কলকাতা , ২৮ অক্টোবর:- করোনা সংক্রমনের হার কমাতে রাজ্য সরকার সার্বিকভাবে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। প্রত্যেক নাগরিক যেন মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনায় গতকাল নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্য সেই বৈঠকে স্থির হয়েছে মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের মধ্যে […]
হাওড়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
হাওড়া, ২৮ অক্টোবর:- পথ দুর্ঘটনা কমাতে হাওড়া সিটি পুলিশ ট্রাফিক বিভাগ এর তরফ থেকে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি নেওয়া হল। সাধারণ মানুষকে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার এই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নিয়েছিল হাওড়া রেল স্টেশন ট্রাফিক গার্ড। হাওড়ার ওল্ড এবং নিউ কমপ্লেক্সের সামনে পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী এবং […]
বিষ্ণু মাল খুনের ঘটনার পুনর্নিমান করলো পুলিশ , মূল অভিযুক্ত বিশাল এখনও অধরা।
হুগলি , ২৮ অক্টোবর:- চুঁচুড়ার রায়বেড়ের বাসিন্দা পেশায় টোটো চালক বিষ্ণু মাল খুনের ঘটনার পুনর্নিমান করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। তার আগে বুধবার বিষ্ণুর বাড়িতে যান পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ কমিশনার তথাগত বসুরা। পরিবারের সঙ্গে দেখা করে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুষ্কৃতী বিশাল দাস কে উচিৎ শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন কমিশনার হুমায়ুন […]
গোবরায় মন্দির থেকে হনুমানজির মূর্তি তুলে পুকুরে ফেললো দুষ্কৃতীরা
হুগলি , ২৮ অক্টোবর:- গভীর রাতে দুষ্কৃতী হামলা হনুমান মন্দিরে। গতকাল রাতে ডানকুনির গোবরা রেল গেটের কাছে একটি হনুমান মন্দিরে দুষ্কৃতীরা হনুমানের মূর্তি ভেঙে দেয় ও মূর্তি টিকে পাশেই ডোরায় ফেলে দেয় আজ সকালে ঠাকুর প্রণাম করতে এলে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মন্দির এ মূর্তি নেই তখন খোঁজাখুঁজি শুরু হয় পরে পাশের ডোবা থেকে পাওয়া […]
একসঙ্গে পদত্যাগ প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যের !
স্পোর্টস ডেস্ক, ২৮ অক্টোবর:- একসঙ্গে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সমস্ত ডিরেক্টর। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে টুইটারে একটি পোস্টে লেখা হয়, “সব ডিরেক্টর নিজ নিজ পদ থেকে ইস্তফা দিলেন।” বোর্ডের মেম্বার কাউন্সিলের একাধিক বৈঠকের পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। রবিবার চার বোর্ড সদস্য পদত্যাগ করেন। যাঁর মধ্যে ছিলেন বর্তমান কার্যকরী প্রেসিডেন্ট বি উইলিয়ামস। সোমবার বাকি […]
দলে সুযোগ পেয়েই বিস্ফোরক ঋদ্ধি , দিল্লিকে থামিয়ে লড়াইয়ে হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক , ২৮ অক্টোবর:- দুবাইয়ে ব্যাট হাতে ‘সুপারম্যান’ হয়ে উঠলেন ঋদ্ধি। ভাগ্য সহায় না হওয়ায় মঙ্গলবার নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধির জন্য হায়দরাবাদ ২০ ওভারে করল ২১৯ রান। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট পড়ল দিল্লির। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের দল থামল ১৩১ রানে। সৌজন্যে রশিদ খানের স্পিন ভেল্কি। ৭ […]
বড় ম্যাচের আগেই পদত্যাগ বার্সেলোনা প্রেসিডেন্টের
স্পোর্টস ডেস্ক , ২৮ অক্টোবর:- বুধবার লড়াই জুভেন্টাসের বিরুদ্ধে। তার আগেই প্রবল চাপে থাকা বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করলেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, লিয়োনেল মেসির সঙ্গে সংঘাতের কারণেই সরতে হল তাঁকে। সেই বার্সা মহাতারকার বিরুদ্ধে নামার আগে সতর্ক জুভেন্টাসের নতুন গুরু আন্দ্রেয়া পিরলো। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, […]
টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর রাজ্যে করোনা সংক্রমণ বেশ কিছুটা কমেছে।
কলকাতা , ২৭ অক্টোবর:- টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর রাজ্যে করোনা সংক্রমণ বেশ কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৫৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ৫৭ হাজার ৭৭৯ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ১৪ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার […]
নতুন করে খুলছে না তালা , আনলকের পাঁচের বিধি নিষেধ বহাল নভেম্বরেও লোকাল ট্রেনে অব্যাহত ধোঁয়াশা
কলকাতা , ২৭ অক্টোবর:- পুজো-দশেরার পর্ব শেষ হতেই ফের একদফা আনলক সংক্রান্ত নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নভেম্বর মাসে নতুন করে আর কোনও শিথিলতার পথে হাঁটল না কেন্দ্রীয় সরকার। অক্টোবরের শেষেই নভেম্বর মাস ও আগামী দিনের জন্যে আনলক ৬ গাইডলাইন্স প্রকাশের কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। কিন্তু মঙ্গলবার কেন্দ্রের […]

