কলকাতা , ৩ নভেম্বর:- দার্জিলিং এর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে সাড়া দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং এবং অনীত থাপা আজ নবান্নে তার সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে এক ঘন্টার কিছু বেশি সময় ধরে চলা এই বৈঠক নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু না জানানো হলেও বিনয় তামাং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে […]
এই মুহূর্তে
কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করার আবেদন রাজ্য সরকারের।
কলকাতা , ৩ নভেম্বর:- অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য ও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্নে আজ এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন পুজো উদ্যোক্তাদের এবার […]
টিকিট বুকিং পদ্ধতি, রুট নির্বাচন ও ট্রেনের সংখ্যা নির্ধারণে আগামী বৃহস্পতিবার রেল এবং রাজ্য বৈঠকে বসছে
কলকাতা , ৩ নভেম্বর:- শহরতলির ট্রেন পরিষেবা আবার শুরু করার বিষয়ে রেলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যসরকার আজ রেলকে সবরকম সাহায্যের লিখিত আশ্বাস দিয়েছে। স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী আজ রেলকে নোট দিয়ে জানিয়েছেন কোভিড বিধি মেনে সব রকমের সুরক্ষা ব্যবস্থা করতে রাজ্য প্রশাসন রেলকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। তিনি রেলওয়ে স্টেশনগুলির সমস্ত এন্ট্রি পয়েন্ট […]
কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস জীবনতলায় তিনজন কে গুলি করে গ্রেফতার , চুঁচুড়ার বিষ্ণু খুনেও মূল অভিযুক্ত।
সুদীপ দাস , ৩ নভেম্বর:- টানা প্রায় ৩ সপ্তাহের বেশী অধরা থাকার পর সোমবার রাতে দঃ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পরে বিশাল দাস। চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস গত মাসের ১০ তারিখ চুঁচুড়া রায়েরবেড়ে বাড়ির কাছ থেকে অপহরন করে নিয়ে যায় বিষ্ণু মালকে(২৩)। তারপর থেকে আর খোঁজ মেলেনি বিশালের। তদন্তে […]
চন্ডীতলায় গুলিবিদ্ধ যুবক , পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করার চেষ্টা !
চিরঞ্জিত ঘোষ , ৩ নভেম্বর:- চন্ডীতলায় গুলি করে যুবক খুন, পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করে দেওয়ার চেষ্টা! খবর পেয়ে দেহ আটক করে পুলিশ। আজ মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায় চন্ডীতলা থানার পুলিশ। গতকাল বিকাল পাঁচটা নাগাদ চন্ডীতলার কানাইডাঙায় ভক্তিভূষণ বাগ(৩৫) গুলিবিদ্ধ হয়। বাড়ির কাছেই কেউ তাকে মাথায় গুলি করে। পরিবারের লোকজন আহত […]
গুগুল পের নম্বর দিয়ে প্রতারিত কোন্নগরের যুবক , খোয়ালেন চল্লিশ হাজার পাঁচশো টাকা
হুগলি , ৩ নভেম্বর:- গুগুল পের নম্বর দিয়ে প্রতারিত হলেন কোন্নগরের যুবক সৌরভ চাকী। খোয়ালেন প্রায় চল্লিশ হাজার পাঁচশো টাকা। মঙ্গলবার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ। পেশায় সিনটেক্সের দরজার ব্যবসায়ী সৌরভ। দুদিন আগে তার কাছে এক ব্যক্তি দরজা অর্ডার করে। এডভান্স হিসাবে সৌরভকে গুগুল পের মাদ্ধমে ৫০০ টাকা দেন।এরপরেই সৌরভ দেখেন তার একাউন্ট […]
রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।
কলকাতা , ৩ নভেম্বর:- রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন কিভাবে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা আলোচনা করতে আগামী ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবে কমিশন। আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ […]
জিম্বাবোয়েকে ফের হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন পাকিস্তান।
স্পোর্টস ডেস্ক, ২ নভেম্বর:- জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করল পাকিস্তান। সেইসঙ্গে তারা তিন ম্যাচের সিরিজ় নিজেদের পকেটে পুরে নিল। এই জয়ের ফলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে তারা দ্বিতীয় স্থানে উঠে এল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাক স্পিনার ইফতিকার আহমেদ প্রচারের সব আলো নিজের দিকে টেনে নেন। […]
বিদায় ওয়াটসন ! সমর্থকদের ধন্যবাদ জানালেন অজি তারকা
স্পোর্টস ডেস্ক , ২ নভেম্বর:- আন্তর্জাতিক ক্রিকেটকে এবার বিদায় জানালেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার হয়ে এক সময় দুরন্ত পারফর্ম করতে দেখা গিয়েছিল এই অজি অলরাউন্ডারকে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন ওয়াটসন। শুধু তাই নয়, আইপিএলের মঞ্চে ভারতীয় ক্রিকেটের আঙ্গিনায়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অজি কিংবদন্তি। এবার আন্তর্জাতিক ও সব রকমের ক্রিকেট থেকে চেন্নাই […]
জেলার জেলাশাসক ও সচিব পর্যায়েও কিছু রদবদল হয়েছে।
কলকাতা , ২ নভেম্বর:- জেলার জেলাশাসক বদলি হলেন। সোমবার সচিব পর্যায়েও কিছু রদবদল হয়েছে। বীরভূমের নতুন জেলাশাসক হলেন বিজয় ভারতী। তিনি পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন। দার্জিলিঙের নতুন জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। তিনি ছিলেন রাজ্য কৃষি বিপনন নিগমের এমডি। দার্জিলিঙের এখনকার জেলাশাসক এস পুন্নামবালমকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যুগ্ম সচিব করা হয়েছে। উত্তর ২৪ পরগনার […]

