কলকাতা , ৩ নভেম্বর:- অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য ও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্নে আজ এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন পুজো উদ্যোক্তাদের এবার দুর্গা পুজোর মত কোভিড বিধি মেনে কালি পুজোর আয়োজন করতে হবে। খোলামেলা মন্ডপ সহ যাবতীয় সুরক্ষা বিধি বজায় রাখতে হবে। বিসর্জনের শোভাযাত্রাও বন্ধ রাখতে বলা হয়েছে। প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে পুলিশ পুজো কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
Related Articles
গোকুলামকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাখতে চাইছেন কিবু ।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ ডিসেম্বর:- আই লিগে সবে মাত্র জয়ের মুখ দেখেছে সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠে দুর্বল ট্রাউকেবড় ব্যবধানে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে বাগানে। এরকম অবস্থায় সোমবার কল্যাণী স্টেডিয়ামে ‘শক্তিশালী’ গোকুলাম এফসি’র মুখোমুখি হবে মোহনবাগান। এবারের লিগে এখনও পর্যন্ত অপরাজিত কেরালার দলটি। দুটি ম্যাচেই জয়ের মুখ দেখেছে তারা। পাহাড়ে আইজলের বিরুদ্ধে ড্র করে এবারের লিগ অভিযান শুরু […]
ওয়ার্নারদের ৩৪ রানে হারিয়ে ফের শীর্ষে রোহিতের দল ।
স্পোর্টস ডেস্ক , ৪ অক্টোবর:- ফের আরও একবার হাইস্কোরিং ম্যাচের সাক্ষী থাকল ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়াম৷ তবে এবার রান তাড়া করতে নেমে দু’শো রান তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ৷ তাদের ৩৪ রানে হারিয়ে ফের একবার পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স স্কোর বোর্ডে ২০৮ রান […]
পেট্রোল , ডিজেলের মূল্যবৃদ্ধি স্বত্বেও রাজপথে নেমেছে সরকারি বাস , দাবি পরিবহন মন্ত্রীর।
কলকাতা, ৩ জুলাই:- ডিজেল, পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সত্যেও সরকারি বাস পথে নেমেছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কোলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্র এভাবে জ্বালানির দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে গোটা দেশকে সংকটের মুখে ফেলেছে। এদিকে, পয়লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী […]






