এই মুহূর্তে জেলা

চন্দননগরে পানীয় জল প্রকল্পের উদ্বোধনে ফিরহাদ হাকিম।

হুগলি, ১ এপ্রিল:- কাজ নেই তো খই ভাঁজ, এসব ইউসলেস জিনিস। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। এবং মুখ্যমন্ত্রীর কড়া নজর আছে। ফ্যাক্ট ফইন্ডিং টিম তো এর আগেও এসেছিল। কি হয়েছে? ওসব আই ওয়াস। দাবি রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। হাওড়ার কাজীপাড়ার ঘটনায় প্রসঙ্গে তিনি এ কথা বলেন। আজ চন্দন নগরে এক পানীয় জল […]

এই মুহূর্তে জেলা

কুলিয়া সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা পূর্তমন্ত্রীর, তৈরির ব্যয় প্রায় ২৯ কোটি টাকা।

হাওড়া, ১ এপ্রিল:- কুলিয়া সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। ২ বছরের লক্ষ্যমাত্রা রাখা হলেও দেড় বছরের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ হবে আশাবাদী মন্ত্রী। সেতু তৈরিতে ব্যয় হবে প্রায় ২৯ কোটি টাকা।দীর্ঘদিন ধরে হাওড়া জেলার দ্বীপাঞ্চল হিসেবে পরিচিত ভাটোরা, ঘোড়াবেড়িয়া ও চিৎনান অঞ্চলের মানুষের দাবি ছিল […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় শান্তি বজায় রাখতে দু’দফায় পৃথক বৈঠক মন্ত্রীর।

হাওড়া, ১ এপ্রিল:- পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। হাওড়ায় শান্তি ফিরছে। এই বাতাবরণের মধ্যেই হাওড়ায় শান্তির পরিবেশ বজায় রাখতে হিন্দিভাষী এবং মাইনরিটি’দের নিয়ে দু’দফায় পৃথক বৈঠক করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শিবপুরে ফের যাতে নতুন করে কোনও অশান্তি না হয় সেজন্যে শান্তি বৈঠক হয় জেলা প্রশাসনের উদ্যোগে। শনিবার দুপুরে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের […]

এই মুহূর্তে জেলা

তদন্তে সিআইডি, ঘটনাস্থলে আধিকারিকরা, হাওড়ায় গ্রেফতার বেড়ে ৩৮।

হাওড়া, ১ এপ্রিল:- শিবপুরে গন্ডগোল ও অশান্তির ঘটনায় শনিবার সিআইডির টিম ঘটনাস্থলে আসেন। পুলিশের ফোর্স নিয়ে তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনার দিন কোথায় কোথায় ভাঙচুর বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেন তাঁরা। স্টিল ছবি তোলেন তাঁরা। যেসব দোকানপাট, বাড়ি ভাঙচুর করা হয়েছিল তার তথ্য সংগ্রহ করেন তাঁরা। অন্যদিকে, শিবপুরে গন্ডগোল ও অশান্তির […]

এই মুহূর্তে জেলা

শহরে ড্রোন উড়িয়ে নজরদারি।

হাওড়া, ১ এপ্রিল:- শিবপুরে গত দু’দিন ধরে গন্ডগোল অশান্তির পর আজ শনিবার সকাল থেকে অনেকটাই স্বাভাবিক এলাকা। নতুন করে অশান্তির খবর নেই। আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এরজন্য চলছে কড়া পুলিশি নজরদারি। ড্রোন উড়িয়ে এলাকায় নজরদারি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া শিবপুর অঞ্চলে আজ সকাল থেকে দোকানপাট খুলেছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। দু’দিনের […]

এই মুহূর্তে কলকাতা

হাওড়ায় পরিস্থিতির উপর নজরদারি চালাতে রাজভবনে বিশেষ সেল।

কলকাতা, ১ এপ্রিল:- রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতির উপর নজরদারি চালাতে রাজভবনে বিশেষ সেল চালু করা হয়েছে। ওই ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্টও চেয়েছেন। হাওড়ার ঘটনার কড়া নিন্দা করে সন্ধ্যায় এক বিবৃতি জারি করে রাজ্যপাল জানিয়েছেন ওই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি একান্তে […]

এই মুহূর্তে জেলা

স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়ার শিবপুর। আপাতত কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

হাওড়া, ১ এপ্রিল:- শিবপুরের অশান্তির ঘটনার জের। হাওড়ায় বেশ কিছু থানা এলাকায় বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। হাওড়া পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানা এলাকায় শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এজেসি বোস থানা, সাঁতরাগাছি থানা, শিবপুর থানা, হাওড়া থানা, দাসনগর থানা, সালকিয়া এলাকা সহ মালিপাঁচঘড়া থানা এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। অশান্তির ঘটনার […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার থেকে চালু হচ্ছে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি।

কলকাতা, ৩১ মার্চ:- রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলেছে। এবার দুয়ারে সরকার শিবির কে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে। এজন্য ১০ মার্চের মধ্যে ১ লক্ষ শিবিরের কর্মসূচি […]

এই মুহূর্তে

রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি উৎপাদন বন্ধে কঠোর নজরদারি।

কলকাতা, ৩১ মার্চ:- রাজ্যে যাতে কোনও ভাবে নিষিদ্ধ শব্দবাজি উৎপাদন না হয় তা নিশ্চিত করতে এবার চালানো হবে কঠোর নজরদারি। এই নজরদারির কাজে জেলা শাসকদের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার পরিবেশ মন্ত্রী মানস ভূইঁয়া একথা জানিয়েছেন। কলকাতায় পরিবেশ ভবনে এদিন দমকল বিভাগের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মানস বাবু জানান, শীর্ষ আদালতের নির্দেশিকা […]

এই মুহূর্তে কলকাতা

শিবপুরে অশান্তির ঘটনার প্রেক্ষিতে শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩১ মার্চ:- শিবপুরে অশান্তির ঘটনার প্রেক্ষিতে সব সম্প্রদায়ের মানুষকে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের ক্ষতিপূরণের পাশাপাশি তিনি ভাঙচুরের ফলে যাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। শুক্রবার এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইচ্ছাকৃত ভাবে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। কিছু কিছু সংবাদমাধ্যম […]