এই মুহূর্তে কলকাতা

সোমবার শান্তিতেই মিটলো পঞ্চায়েতের পূর্ণনির্বাচন পর্ব।

কলকাতা, ১০ জুলাই:- সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক কিছু ঘটনার খবর পাওয়া […]

এই মুহূর্তে কলকাতা

মঙ্গলবার ভোট গণনা, ৩৩৯টি কেন্দ্র খোলা হয়েছে রাজ্যে।

কলকাতা, ১০ জুলাই:- মঙ্গলবার রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। সমতলের ২০ জেলায় ত্রিস্তরীয় ও পাহাড়ে দুই জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হবে সকাল আটটায়। গণনার জন্য রাজ্যে মোট ৩৩৯টি গণনা কেন্দ্র খোলা হয়েছে।গণনা পর্বে কোনও রকম অপ্রীতিকর ঘটনা আটকাতে রাজ্য নির্বাচন কমিশন ব্য়পক সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। গণনা পর্ব মসৃণ ও শান্তিপূর্ণ রাখতে […]

এই মুহূর্তে জেলা

নদীয়ায় ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি।

নদীয়া, ১০ জুলাই:- ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত তৃণমূলের ব্লক সভাপতি। যদিও আহত আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গার। অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরবর্তী […]

এই মুহূর্তে জেলা

আজ হাওড়ায় ৮টি বুথে চলছে পুনর্নির্বাচন।

হাওড়া, ১০ জুলাই:- আজ সোমবার হাওড়ার মোট ৮টি বুথে চলছে পঞ্চায়েতের পুনর্নির্বাচন। এরমধ্যে শুধু উলুবেড়িয়া মহকুমাতেই ৭টি বুথে এবং হাওড়া সদরের ১টি বুথে এই পুননির্বাচন হচ্ছে। শনিবার পঞ্চায়েত ভোটের দিন এই বুথগুলোতে ব্যালট বাক্স পুকুরে ফেলা সহ বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল। যার জেরে ওই বুথগুলোতে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিন বাকি বুথগুলোর পাশাপাশি ভোটগ্রহণ […]

এই মুহূর্তে জেলা

ব্যালট বক্স লুট করার জন্যই পাঁচিল ভাঙা হয়েছে, অভিযোগে বিক্ষোভ ডোমজুড়ে।

হাওড়া, ১০ জুলাই:- হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের গণনাকেন্দ্রের বাউন্ডারি ওয়াল ভাঙাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লো। বিরোধী দলের অভিযোগ সেখানে স্ট্রংরুম থেকে ব্যালট বক্স লুট করার জন্যই পাঁচিল ভাঙা হয়েছে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং র‍্যাফ। ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের স্ট্রংরুম তৈরি করা হয়েছে। ভোটগ্রহণের পর কড়া পুলিশি […]

এই মুহূর্তে জেলা

ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার, হাওড়াতেও কড়া নিরাপত্তা প্রত্যেক স্ট্রং রুমে।

হাওড়া, ৯ জুলাই:- ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার। হাওড়াতেও কড়া নিরাপত্তা প্রত্যেক স্ট্রংরুমে। এবার হাওড়া সদরের ৪টি ব্লকের মধ্যে বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েত সহ একটি পঞ্চায়েত সমিতির ভোটগণনা হবে বালির দুর্গাপুর পল্লীমঙ্গল হাইস্কুলে। ইতিমধ্যেই স্কুলের যে অংশে স্ট্রংরুম করা হয়েছে তা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মূলত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্ট্রংরুমের বাইরে নিরাপত্তায় […]

এই মুহূর্তে জেলা

ভোট পরবর্তী হিংসা হাওড়ায়, নির্দল প্রার্থীর বাড়িতে হামলা।

হাওড়া, ৯ জুলাই:- ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলো হাওড়ার জগৎবল্লভপুরে। নির্দল প্রার্থীর বাড়িতে হামলার পাশাপাশি প্রার্থীর ভাইপোর বাড়িতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার ভোর পাঁচটা নাগাদ বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের নির্দল প্রার্থী শেখ শফিকুল ইসলামের ভাইপোর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। আরও অভিযোগ, শুধু তাই […]

এই মুহূর্তে কলকাতা

স্পর্শকাতর বুথের তালিকা দিলেও বুথের অবস্থান না জানানোয় বাহিনী পাঠানো সম্ভব হয়নি, অভিযোগ বিএসএফের ডিআইজির।

কলকাতা, ৯ জুলাই:- রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের তালিকা না পাওয়ার কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের ডি আই জি, সুরজিৎ সিং গুলেরিয়া বলেন, গতকাল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও অন্য ২৫ রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মিলিয়ে ৫৯ হাজার […]

এই মুহূর্তে জেলা

পান্ডুয়ায় বহিরাগত দুষ্কৃতীদের আটকে দিল গ্রামবাসীরা।

হুগলি, ৮ জুলাই:- পান্ডুয়ার গোয়ারা বহিরাগত দুষ্কৃতিদের আটকে দিল গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়ার শিমলাগর ভিটাশিন গ্রাম পঞ্চায়েতের গোয়ারা প্রাথমিক বিদ্যালয় ৯৩ এবং ৯৪ নম্বর বুথে ভোট গ্রহণ চলছিল দুপুর দুটো নাগাদ হঠাৎ এক দল সশস্ত্র বাইক বাহিনী, মুখ বেঁধে এসে বুথ জাম করার চেষ্টা চালায় স্থানীয়দের মারধর করে বলে অভিযোগ। তাতে আহত হয় […]

এই মুহূর্তে জেলা

ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উলুবেড়িয়ার হাটগাছায়।

হাওড়া, ৮ জুলাই:- ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠলো উলুবেড়িয়ার হাটগাছায়। উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর করা হয় ব্যালট বাক্স। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ও ৯৯ক বুথের ভোট গ্রহণ চলছিল ওই বিদ্যালয়ে। আর হঠাৎই ওই বুথে হামলা চালায় একদল দুষ্কৃতি। এমনটাই […]