হুগলি, ২০ জুলাই:- দুটি বুথে ব্যালট পেপার অদল বদল, তার পরেও হলো ভোট। গননায় এক প্রার্থীর নামের ব্যালটে জয়ী আর এক প্রার্থী। আরামবাগের মলয়পুর ১ নং পঞ্চায়েতের এমনই ঘটনার অভিযোগের ভিত্তিতে বিস্ময় প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আরামবাগ বিডিও – র কাছে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার। আগামী ২৫ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আর […]
Author: khaborsojasaptaadmin
২১শে জুলাই পালনে বিশেষ উদ্যোগ চাঁপদানিতে।
প্রদীপ বসু, ২০ জুলাই:- ২১ শে জুলাই শহিদ দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি হুগলির চাঁপদানিতে বেশ কিছু কর্মী সভার আয়োজন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। তৃণমূল কাউন্সিলার থেকে শুরু করে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বৈঠক করে শহিদ দিবস সার্থক করতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়। প্রতি বছরের মত এবারেও চাঁপদানি থেকে অনেক মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা […]
পঞ্চায়েতে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ২১শে জুলাইয়ের মঞ্চে।
কলকাতা, ২০ জুলাই:- আগামী কাল তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ দিবস কর্মসূচি এবার পঞ্চায়েত ভোটে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিবস হিসাবে পালিত হবে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই সমাবেশকে সর্বাত্মক ও সফল করার ডাক দেওয়া হয়েছে দলের তরফে। দাবি করা হয়েছে এবারের একুশে জুলাই এর সমাবেশ প্রতিবারের ভিড়ের রেকর্ডকে ভেঙে দেবে। গত […]
২১ জুলাইয়ের উন্মাদনা তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে।
হাওড়া, ২০ জুলাই:- ২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে। প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা হাওড়ায়। আগামীকাল তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী দূরের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। সেখান থেকে তাদের কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় রাত্রিবাসের […]
আগে বালতি উল্টে দেখাক, সরকার ফেলা প্রসঙ্গে গেরুয়া নেতাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুলাই:- আগামী ৫ মাসে মধ্যে রাজ্যে সরকার পরে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের একাধিক বিজেপি নেতা। এবার এই নিয়ে বিজেপিকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ফেলে দেওয়া প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী গেরুয়া নেতাদের পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক।’ বুধবার এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী […]
স্বাস্থ্যসাথী নিয়ে ওঠা অভিযোগ নিরসনে উন্নত প্রযুক্তি চালু করছে সরকার।
কলকাতা, ১৯ জুলাই:- স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওঠা বিভিন্ন অভাব অভিযোগ নীরসনে রাজ্য সরকার প্রযুক্তি নির্ভর ব্য়বস্থা চালু করছে করছে। এবার থেকে যদি এক বছরে বেসরকারি যেকোনও হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে অনিয়মের ১০ টি অভিযোগ আসে, তবে ওই হাসপাতালে স্বাস্থ্যসাথী সংক্রান্ত সমস্ত পরিষেবা স্বয়ংক্রিয় ভাবে ব্লক হয়ে যাবে৷ পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে মোটা অংকের জরিমানাও […]
নাকা চেকিং এ লক্ষ লক্ষ টাকা উদ্ধার চন্ডীতলায়।
হুগলি, ১৯ জুলাই:- নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার করল চন্ডীতলা থানার পুলিশ। সেই সাথে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমন দীপ একথা জানিয়ে বলেছেন, অভিযুক্তরা এত পরিমান নগদ টাকা কোথা থেকে পেল, তা কোথায় নিয়ে যাওয়া যাচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। […]
সিঙ্গুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন নতুন সদস্যরা।
হুগলি, ১৯ জুলাই:- হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বেড়াবেড়ি পঞ্চায়েতের নুতন সদস্য থেকে এলাকার বাসিন্দাদের একাংশ। হুগলির সিঙ্গুর বিধানসভার ও সিঙ্গুর ব্লকের অন্তর্গত বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে দীপঙ্কর ঘোষ বাবু বেড়াবেড়ি প্রধান থাকা কালিন তিনি বেড়াবেড়ি থেকে মধুসূদন স্টেশন যাওয়ার পথে […]
গোল্ড রেটিং পেল হাওড়া স্টেশন।
হাওড়া, ১৯ জুলাই:- প্রত্যাশামতই গোল্ড রেটিং শিরোপা পেল হাওড়া স্টেশন। বুধবার বিকেলে এক অনুষ্ঠানে হাওড়া স্টেশনকে এই শিরোপা দেওয়া হয়। এদিন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উপস্থিতিতে এই শিরোপা দেওয়া হয় হাওড়া স্টেশনকে। তাঁর হাতে তুলে দেওয়া হয় সোনার স্মারক। মূলত হাওড়া স্টেশন এতদিন সিলভার স্টেশন ছিল। বুধবার থেকে এই স্টেশনকে […]
আগামীকাল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে।
কলকাতা, ১৯ জুলাই:- আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশনস বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫শে জুলাই পর্যন্ত উত্তীর্ণ পড়ুয়ারা তাঁদের নাম রেজিস্ট্রেশন, অর্থ জমা দেওয়া এবং চয়েস ফিলিং বা নিজেদের পছন্দ অনুযায়ী কোর্স বাছাই করতে পারবেন। ‘চয়েস ফিলিং’-এর ভিত্তিতে ২৭শে জুলাই ‘মক সিট অ্যালোকেশন’-এর তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রয়োজনীয় […]











