এই মুহূর্তে কলকাতা

সাগরদ্বীপে ভাঙ্গন রুখতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান।

কলকাতা, ২৪ আগস্ট:- সাগর দ্বীপে ভাঙন রোখার পাকাপাকি ব্যবস্থা করতে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। গঙ্গাসাগর মেলার আগেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। কপিল মুনি আশ্রমের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রেখেই যাবতীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন।শুক্রবার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন সেচমন্ত্রী ও সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। সেখানে সাগরকে […]

এই মুহূর্তে কলকাতা

বর্তমানে প্রায় দু কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায়।

কলকাতা, ২৪ আগস্ট:- রাজ্যে বর্তমানে এক কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের ২২ হাজার ৪৯ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও ২০১৮ সাল থেকে চালু হওয়া রুপশ্রী প্রকল্পে সরকারি […]

এই মুহূর্তে কলকাতা

রেশন কার্ডের সঙ্গে আধার যোগের সময়সীমা শেষ হচ্ছে ৩০ শে সেপ্টেম্বর।

কলকাতা, ২৪ আগস্ট:- গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার যোগের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগে রাজ্যের সমস্ত রেশন গ্রাহকের আধার যোগের কাজ শেষ করতে খাদ্য দফতর সব জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামার নির্দেশ দিয়েছে। খাদ্য দফতর থেকে জেলাশাসকদের চিঠি দিয়ে এই কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য দফতরের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে […]

এই মুহূর্তে জেলা

পথ নিরাপত্তা ও সচেতনতার জন্য বাইক র‍্যালি ভদ্রেশ্বরে।

হুগলি, ২৪ আগস্ট:- পথ নিরাপত্তা ও সচেতনতার জন্য ট্যাবলো নিয়ে বাইক র‍্যালি। গাড়ি চালক ও পরিবহন কর্মিদের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হল ভদ্রেশ্বর বিঘাটিতে। চুঁচুড়ায় হুগলি জেলা শাসক দপ্তরের সামনে থেকে জেলা শাসক পি দীপাপ প্রিয়া বাইক র‍্যালি ও ট্যাবলোর সূচনা করেন। জেলা শাসক বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার পুলিশের পক্ষ থেকে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে গাছের ডাল ভেঙে বিপত্তি! বাঁচলেন মাছ বিক্রেতা।

হুগলি, ২৪ আগস্ট:- বর্ষার মরসুমে নিন্মচাপের বৃষ্টির জেরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ। বরাত জোড়ে রক্ষা পেলেন মাছ বিক্রেতা।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজা এ এল গোস্বামী স্ট্রীটে।গাছের ডাল ভেঙে বিদ্যুতের তাড়ে ছিড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে গাছের ডাল কেটে দেয়। গুরুত্বপূর্ণ […]

এই মুহূর্তে জেলা

বন্দে ভারত এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি, হাওড়া স্টেশনে যাত্রীদের ক্ষোভ।

হাওড়া, ২৫ আগস্ট:- বন্দে ভারত এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি, পরিবর্তে স্পেশাল ট্রেন। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি। এর ফলে শুক্রবার হাওড়া থেকে নির্দিষ্ট সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলনা আপ বন্দে ভারত এক্সপ্রেস। এর প্রতিবাদে বেশ কিছু যাত্রী এদিন ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ বন্দে ভারত এক্সপ্রেসে তারা টিকিট কেটেছেন। […]

এই মুহূর্তে কলকাতা

আনুষ্ঠানিকভাবে রাজ্য থেকে কোভিড বিধি প্রত্যাহার করে নেওয়া হল।

কলকাতা, ২৪ আগস্ট:- রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হল। বৃহস্পতিবার ধনধান্যে স্টেডিয়ামে টেলি সম্মান প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা ঘোষণা করেন। এর ফলে প্রকাশ্য স্ত্থানে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার করা বা দূরত্ব বিধি মানার মতো বিষয়গুলি আর পালন করার প্রয়োজনীয়তা রইল না। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন টেলিভিশন […]

এই মুহূর্তে জেলা

একেবারে ভূতুড়ে কারবার চুঁচুড়া বাসস্ট্যান্ডে।

হুগলি, ২৪ আগস্ট:- চুঁচুড়া বাস স্ট্যান্ডে বিভিন্ন রুটের বাসের টাইম অফিস আছে।প্রতিমাসে চুঁচুড়া পুরসভাকে ভাড়াও দেন বাস মালিকরা। দিন দুয়েক ধরে হঠাৎই সেই অফিসগুলোর পিছন দিকের জানালা ভেঙে ইট গেঁথে দেওয়া হয়। বাস মালিকরা পুরসভাকে লিখিত অভিযোগ করেন। কে বা কারা পুরসভার জায়গায় কাউকে না জানিয়ে নির্মানের কাজ করছে। পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ […]

এই মুহূর্তে কলকাতা

গ্রামীণ উন্নয়ন খাতে ১৬০০ কোটি টাকা রাজ্যকে পাঠালো কেন্দ্র।

কলকাতা, ২৪ আগস্ট:- রাজ্যের লাগাতার দাবির কাছে মাথা নুইয়ে গ্রামীণ উন্নয়নের খাতে এবার রাজ্য সরকারকে ১৬০০ কোটি টাকা পাঠাল কেন্দ্র। এক বছরের মধ্যে মোট টাকার ৬০ শতাংশ খরচ করতে পারলে বরাদ্দের বাকি টাকা মিলবে বলে আশ্বাসও মিলেছে। কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে গত দু’বছর ধরে। কেন্দ্রীয় আবাস যোজনা এবং সড়ক যোজনা খাতে […]

এই মুহূর্তে জেলা

মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যান্ডেলের ইঞ্জিনিয়ার যুবক।

হুগলি, ২৪ আগস্ট:- ব্যান্ডেল দক্ষিণ নলডাঙার দম্পতি স্বপন ও গীতার দুই ছেলে-মেয়ের মধ্যে শুভ ছোট। বাবা-মা দু’জনেই দুটি কারখানার শ্রমিক। ব্যান্ডেল বিদ্যামন্দিরের ছাত্র শুভ ছোটবেলা থেকেই মেধাবী। উচ্চমাধ্যমিকের পর ছেলের ইচ্ছাতেই চুঁচুড়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি। সেখান থেকেই ২০২০ সালে বিটেক হন। কলেজ ক্যাম্পাসিং থেকেই ওই কোম্পানিতে চাকরির সুযোগ। অতিমারি মেটার পর সেখানে যোগ […]