এই মুহূর্তে রাজ্য

কোচবিহারে বিজেপির মণ্ডল কমিটি ঘোষণার পরেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলীয় কার্যালয়ে তালা বিক্ষুব্ধ কর্মীদের

কোচবিহার২৭ নভেম্বর:- মণ্ডল কমিটির নাম প্রকাশের আসতে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে কোচবিহারে। বিক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে থাকা দলের বিভিন্ন পোস্টার, ফ্লেক্স, ব্যানার, খুলে ফেলে দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে। দিনহাটার বামনহাট সহ বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখিয়ে তালা বন্ধ করে দেয় কর্মীরা। জানা গেছে, জেলার মোট ২৬টি শাখা কার্যালয় বন্ধ করে দেয় বিক্ষুব্ধ বিজেপি […]

এই মুহূর্তে রাজ্য

কোচবিহার নাটাবাড়িতে সংসদ সভাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ।

কোচবিহারফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। মঙ্গলবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের নাটাবাড়ি। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পালটা একাধিক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দীর্ঘক্ষণ পর পুলিশ লাঠিচার্জ করে আয়ত্তে আনে পরিস্থিতি। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সংসদ সভাকে কেন্দ্র করে তৃণমূল […]

এই মুহূর্তে জেলা

কোন্নগরে প্রেমিকা খুনে দোষী সাব্যস্ত প্রেমিক, আগামীকাল রায় ঘোষণা।

হুগলি,২৭ নভেম্বর:- প্রেমিকের গোপন রাখা ধর্মীয় পরিচয় জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলো প্রেমিকা। যার জেরে নিজের বাড়িতে প্রেমীকের হাতে খুন হতে হয়েছিল প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ ই জুলাই সন্ধ্যে বেলায়। কোন্নগর ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায়। মৃত ওই মহিলার নাম শুভলগ্না চক্রবর্তী(৩৫)। জানা যায় শুভলগ্নার সাথে বছর কয়েক আগে প্রেম হয় কোন্নগর করাতি পাড়ার […]

এই মুহূর্তে জেলা

উদ্বোধন হওয়ার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডের নির্মীয়মাণ সেতুর বেহাল অবস্থা

মালদা,২৭ নভেম্বর:- উদ্বোধনই হলো না, অথচ তার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডের নির্মীয়মাণ সেতুর চাঙর খসে পড়তে শুরু করলো। এমনকি নতুন ওই সেতুর তলের একাংশ জায়গাতে লোহার রড বেরিয়ে এসেছে। যা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ তৈরি হয়েছে মালদার মানুষের। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে ওই সেতুর নিচ দিয়ে চলাচল করতে হচ্ছে […]

এই মুহূর্তে রাজ্য

শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে হাতির হানা,ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

দার্জিলিং,২৭ নভেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ইটাভাটা এলাকায় হাতির হানা ভাঙচুর দুটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক গোটা এলাকায়। জানা গিয়েছে যে মঙ্গলবার গভীর রাতে একটি হাতি দুটি বাড়িতে হানা দেয়। এরপর ওই দুটি বাড়িতে থাকা চাল আটা খেয়ে ভাঙচুর করেন বাড়িদুটি। এই দেখে ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কোন মতে বাড়ি […]

এই মুহূর্তে জেলা

ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী।

মালদা,২৭ নভেম্বর:- মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী। মালদহ জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশের তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে সে দেশের চাঁপাইনবাবগঞ্জ আদালত। পাশাপাশি অপর এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত জেএমবি জঙ্গি সানোয়ার আলি পলাতক। বাংলাদেশ পুলিশের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে সানোয়ার ভারতের মালদহে ঢুকে পড়তে […]

এই মুহূর্তে জেলা

প্রেমিকার বাড়ির লোকজনের মারধোর হুমকি,বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক।

প্রেমিকার বাড়ির লোকজনের মারধোর হুমকি। বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক।মৃতের নাম তন্ময় নন্দী(১৭)। ঘটনায় ব্যাপক উত্তেজনা চন্দনপুরে। অভিযুক্তদের মারধোর করে উত্তেজিত জনতা।ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায় । গতকাল সকালে তন্ময়কে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে প্রেমিকের বাড়ির লোক এমনই অভিযোগ।পরিবারের অভিযোগ তাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়।প্রথমে চুঁচুড়া হাসপাতালে […]

এই মুহূর্তে জেলা

ইংরেজবাজার পুর এলাকার ১২নং ওয়ার্ডে আগুন।আগুনে পুরে মৃত এক।

মালদা,২৭ নভেম্বর:- ইংরেজবাজার পুর এলাকার ১২নং ওয়ার্ডে আগুন।আগুনে পুরে মৃত এক। আগুনে পুড়ে ছাঁই ১২টি ঝুপড়ি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা বালুচরের বস্তি এলাকায়। আজ ভোর রাতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ করছে। মৃতের নাম শেফালি বড়ুয়া(৫৫)। তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

এই মুহূর্তে জেলা

সাতসকালেই দুর্ঘটনা লিলুয়ায় জাতীয় সড়কে। দুটি মালবোঝাই লরির সংঘর্ষে মৃত চালক। তীব্র যানজট।

হাওড়া,২৭ নভেম্বর:- মালবোঝাই দুটি লরির সংঘর্ষে মৃত্যু হল চালকের। এই ঘটনায় গুরুতর জখম লরির খালাসি। আজ ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার জয়পুরের কাছে ৬ নং জাতীয় সড়কে। জানা গেছে, দ্রুত গতিতে ছুটে আসা সবজি বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে একটি লোহার রড বোঝাই লরিকে ধাক্কা মারে। ভয়ানক ওই দুর্ঘটনায় কার্যত দুমড়ে মুচড়ে যায় […]

এই মুহূর্তে জেলা

দিন তিনেক অসুস্থ থাকার পর লড়াইয়ে জখম হওয়া দাঁতালের মৃত্যু।

পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- দিন তিনেক অসুস্থ থাকার পর লড়াইয়ে জখম হওয়া দাঁতালের মৃত্যু হল মঙ্গলবার ভোরে। পশ্চিম মেদিনীপুর জেলার মৌপাল বিটের শুষনিখালির জঙ্গলে মৃত হাতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। প্রসঙ্গত মাসখানেক আগে এলাকার দখলকে কেন্দ্র করে পিড়াকাটা রেঞ্জের জামিরগোটের জঙ্গলে দুই দাঁতালের সংঘর্ষ বাধে । সে সময় দাঁত ভেঙে আহত হয় এক পূর্ণবয়স্ক(৩৫) দাঁতাল। অসুস্থ […]