হাওড়া,৭ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ায় অগ্রসেন কলেজের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল আসার আগে শনিবার বিকেলে স্থানীয় মাতোয়ালা চৌরাস্তার সামনে কয়েকশো মহিলা এবং পুরুষ কালো ব্যানার, পোস্টার নিয়ে ধিক্কার দেখান। এদিন অনুষ্ঠানস্থলের কাছেই তাঁরা রাজ্যপালের উদ্দেশ্যে ধিক্কার জানান। যদিও রাজ্যপাল নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠান মঞ্চে হাজির হন। […]
Author: khaborsojasaptaadmin
রাজ্যপাল এখন ডেইলি প্যাসেঞ্জারের মতো কোথাও না কোথাও যাচ্ছেন, -পার্থ চট্টোপাধ্যায়।
হাওড়া,৭ ডিসেম্বর:- ভালো ছাত্র শুধু নয় ভালো মানুষ হতে হবে। শনিবার সন্ধ্যায় হাওড়া জিলা স্কুলের ১৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে ছাত্রদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, এই স্কুলে এসে কৃতী ছাত্রদের নামের তালিকা দেখে আমার গর্বে বুক ভরে যাচ্ছে। কারা এই স্কুলের ছাত্র ছিলেন কেন এই স্কুল […]
মোহনবাগানকে সমীহ করলেও তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে বার্নাডোর চার্চিল।
অঞ্জন চট্টোপাধ্যায়,৭ ডিসেম্বর:- আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করে এবারের আই লিগ অভিযান শুরু করার পর রবিবার, ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষ চার্চিল, তাই লিগের প্রথম হোম ম্যাচ নিয়ে বেশ সতর্ক কিবু বাহিনী। কিছুটা চাপেও আছেন কোচ। দলের সঙ্গে নংডম্বা নাওরেম অনুশীলন করেছেন। তবে তাঁকে চার্চিলের বিরুদ্ধে খেলানো হবে কিনা তা […]
অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো চুঁচুড়ায়।
হুগলি,৭ ডিসেম্বর:- মাছের আরতের পিছনে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। শনিবার দুপুর তিনটে নাগাদ বিষয়টি সকলের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার মাছের আড়তের পিছনদিকে গঙ্গাপার মূলত আড়তদাররা আবর্জনা ফেলার জন্য ব্যাবহার করে। ব্যাবহার হওয়া মাছ রাখার জন্য বহু থার্মোকলের বাক্স সেকানে ফেলে দেওয়া হয় । অনুমান করা হচ্ছে সেই পাহার […]
এবার সাফাই অভিযানে সামিল এন সি সির পড়ুয়ারা।
হুগলি,৭ ডিসেম্বর:- সকাল সকালই হাজির সাফাই অভিযানে, কারো হাতে ঝাঁটা, কারো হাতে ময়লা তোলার ব্যাগ, সাফাই অভিযানে সামিল শ্রীরামপুরের থার্ড বেঙ্গলের এন সি সির পরুয়ারা।শ্রীরামপুরের ফেরি সার্ভিসের গঙ্গার পার সংলগ্ন এলাকায় সাফাই অভিযান হলো। এদের নেতৃত্ব দেন অার্মির অফিসারেররা।এক ক্যাডেট জানায় পরাশোনার ফাঁকে এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে।সমাজের চারপাশ টা পরিস্কার থাকলে […]
মহিলাদের নিরাপত্তায় রাতভর টহল দিল কলকাতা পুলিশ।
প্রদীপ সাঁতরা,৭ ডিসেম্বর:- হায়দ্রাবাদ উন্নাওয়ের মতো ঘটনার জেরে আরও সতর্ক হয়ে উঠল কলকাতা পুলিশ। শুক্রবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে কলকাতা পুলিশের বিশেষ মহিলা টিম “উইনার্স” এবং লালবাজারের অ্যাটি রাউডি সেকশনের অফিসাররা যৌথভাবে অভিযান চালায়। বিশেষ নজর দেওয়া হয় পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের মতো হাই প্রোফাইল জায়গাগুলিকে। অভিযান চালানো হয় পার্ক সার্কাস, বেনিয়াপুকুরের মতো এলাকাতেও । […]
লংমার্চ আজ হুগলিতে প্রবেশ করল।
হুগলি,৭ ডিসেম্বর:- বামপন্থী শ্রমিক সংগঠন গুলোর লংমার্চ আজ হুগলিতে প্রবেশ করল। হুগলির বৈঁচি থেকে এদিন বিকালে লংমার্চ শুরু হয় । জিটি রোড ধরে পান্ডুয়া পর্যন্ত গিয়ে থামবে।আগামী কাল পান্ডুয়া থেকে মগড়া হয়ে বাঁশবেড়িয়া । পরদিন বাঁশবেড়িয়া থেকে ব্যান্ডেল ,চুঁচুড়া, চন্দননগর হয়ে চাঁপদানী পর্যন্ত যাবে । ১০ই ডিসেম্বর চাঁপদানী থেকে উত্তরপাড়া । রাষ্ট্রায়াত্ত শিল্পকে বেসরকারী করনের […]
ক্লান্তিকে জয় করে পঞ্জাবের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের।
অঞ্জন চট্টোপাধ্যায়,৭ ডিসেম্বর:- হারতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে জ্বলে উঠলেন জুয়ান মেরা গঞ্জালেস। পিছিয়ে থাকা ম্যাচে সমতা ফিরিয়ে পাঞ্জাব থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল। এদিন শুরুতেই পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। ১৩ মিনিটের মাথায় পাঞ্জাব এফসির তারকা তথা প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় সঞ্জু প্রধানের ফ্রিক থেকে দ্যানিলোর গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ। তারপরও একাধিক সুযোগ তৈরি করে পাঞ্জাব। […]
স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ।
হুগলি,৭ ডিসেম্বর:- স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ। প্রায় দুই বছরের মাথায় স্বামীকে খুন করার অপরাধে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিকে গ্রেফতার করলো পুলিশ । ২০১৭ র অক্টোবরে কোন্নগরে অলিম্পিক মাঠে সংলগ্ন এলাকায় পরিকল্পিত ভাবে প্রিতম চ্যাটার্জিকে ঘুমের মধ্যে বলিশ চাপা দিয়ে খুন করে তার স্ত্রী টুম্পা ও টুম্পার প্রেমিক চিন্ময় চক্রবর্তী। […]
রাত থেকে তিন তিনটি আগুন হাওড়ায়।
হাওড়া,৭ ডিসেম্বর:- রাত থেকে তিন তিনটি আগুন হাওড়ায়। রাতে আগুন লাগে হাওড়া ময়দানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধান শাখায়। এরপর শনিবার সকালে জোড়া অগ্নিকান্ড হয় হাওড়ায়। আগুন লাগে হাওড়া পুরসভায়। হাওড়া পুরসভার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। […]

