এই মুহূর্তে রাজ্য

পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী।

সোজাসাপটা ডেস্ক,২৬ ফেব্রুয়ারি:-  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন ওড়িশায়। তিনি আজ বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেল সেবায়েতরা তাঁকে ফুলমালায় স্বাগত জানান । বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় । পুজো দেওয়ার পর তিনি বলেন ভগবানের কাছে দেশবাসীর […]

এই মুহূর্তে কলকাতা

তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এবার নতুন চমক।

কলকাতা,২৬ ফেব্রুয়ারি:-  তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এবার নতুন চমক। যার সাক্ষী হতে চলেছেন সমগ্র পশ্চিমবঙ্গবাসী। দলীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বার-কোড এবং নির্দিষ্ট নাম লেখার জায়গা রাখা হয়েছে এবার। সেই বার-কোড স্ক্যান করিয়ে তবেই অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। এ রাজ্যে কোনও দলের কর্মসূচিতে এই ধরনের ব্যবস্থা আগে দেখা যায়নি। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ঘুসুড়ি এলাকাতেই বায়ুদূষণের মাত্রা সর্বাধিক।স্কুল পড়ুয়া থেকে গাড়িচালকদের হাতে মাস্ক বিলি করলেন বিজেপির নেতা কর্মীরা।

  হাওড়া,২৬ ফেব্রুয়ারি:-  শহরে বাড়ছে দূষণ। রিপোর্ট বলছে বায়ুদূষণে রাজ্যের মধ্যে সবার আগে রয়েছে হাওড়ার ঘুসুড়ি। এবার এই দূষণ নিয়ে সকলকে সচেতন করতে পথে নামলেন বিজেপি যুব কর্মীরা। বুধবার সকালে উত্তর হাওড়ার বেশ কয়েকটি স্কুলের সামনে তারা সচেতনতা কর্মসূচির আয়োজন করেন। নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি নেতা উমেশ রাই। দূষণের হাত থেকে বাঁচতে এদিন তারা স্কুলের […]

এই মুহূর্তে জেলা

পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস।

হুগলি,২৬ ফেব্রুয়ারি:-  পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস। গত ১৪ ই ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়ায় একটি  ইংরাজি মাধ্যম স্কুলে ছাত্র বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় মৃত্যু হয় ছাত্র ঋষভ সিং এর। এখনো চিকিৎসাধীন ওপর ছাত্র দিবাংশু ভগত। দুর্ঘটনায় গাড়ির আসল চালক শেখ শামিম আখতার ইতিমধ্যেই পুলিশের জালে।পুলিশ তদন্তে নেমে […]

এই মুহূর্তে জেলা

লাভের জন্য তুলে ফেলা হচ্ছে ছোট সাইজের পোখরাজ ও সুপারসিক্স আলু, বছর শেষে আলু সঙ্কটের সম্ভাবনা !

    হাওড়া,২৫ ফেব্রুয়ারি:- মাস দেড়েক হতে চলল বাজারে এসেছে নতুন আলু। জ্যোতির বদলে ছোট সাইজের পোখরাজ ও সুপারসিক্স আলুতেই ভরেছে। স্বাদে যা জ্যোতি আলুর ধারে কাছে নেই। লাভের জন্য তুলে ফেলা হচ্ছে। জ্যোতি,  চন্দ্রমুখী যখন উঠবে দাম থাকবে তো! এতেই চাষিদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নভেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু বের করে নেওয়া […]

এই মুহূর্তে জেলা

বেআইনি ভাবে প্রোমোটিং করা ও একাধিক গাছ কাটার অভিযোগ প্রমোটার সঞ্জীবের বিরুদ্ধে।

  হুগলি,২৫ ফেব্রুয়ারি:-  উত্তরপাড়া কোতরং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় বেআইনি ভাবে প্রোমোটিং করা হচ্ছে এবং  একাধিক বড়ো বড়ো গাছ কাটার অভিযোগ উঠেছে প্রমোটার সঞ্জীব প্রসাদের বিরুদ্ধে । এলাকার বাসিন্দারা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানালে অভিযুক্ত প্রমোটার সঞ্জীব প্রসাদ কে আটক করে থানায় নিয়ে যায় ।এলাকার মানুষের অভিযোগ বেআইনি ভাবে প্রোমোটিং করা হচ্ছে আমরা […]

এই মুহূর্তে জেলা

বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে।

নদীয়া,২৫ ফেব্রুয়ারি:-  বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার কন্দখোলা গ্রামে। সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের কন্দ খোলার বাসিন্দা তিমির শেঠের বয়স জনিত কারণে মৃত্যু হয়। অভিযোগ, সোমবার বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিমির শেঠের নাতিরা মৃতদেহ কাঁধে নিয়ে রওনা হয়। ঠিক তখন ছেলে […]

এই মুহূর্তে জেলা

কোন রাস্তায় দিল্লি যেতে হয় জানি না ,মন্ত্রীরাও জানে কিনা তাও সন্দেহ আছে – অনুব্রত মন্ডল।

বীরভূম,২৫ ফেব্রুয়ারি:-  দিল্লীতে সিএএ’র ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন, “এতো বড় নেতা নয় ভাই, আমি গ্রামের ছেলে কৃষকের ঘরের ছেলে মাঠেঘাটে থাকি, দিল্লী কোন রাস্তায় যেতে হয় জানিনা, দিল্লীর কি রঙ তা জানিনা, আসলে আমার মন্ত্রীরাও জানে কি না সন্দেহ আছে!” বলে প্রতিক্রিয়া জানান।পাশাপাশি তিনি বলেন পৌরসভা নির্বাচনে […]

এই মুহূর্তে জেলা

বিজেপি কর্মী শেখর মালিককে খুনের ঘটনায় বাবলু অধিকারিকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ।

হাওড়া,২৫ ফেব্রুয়ারি:-  গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সাঁকরাইল স্টেশন এলাকা থেকে গতকাল সন্ধ্যেবেলায় বাবলুকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত বাবলু অধিকারিকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। আজ তাকে হাওড়া আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে সাঁকরাইল থানার পুলিশ। জানা গেছে, ঘটনার দিন রাতে তারা দুই বন্ধু […]

এই মুহূর্তে জেলা

বারাসতের পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে রাজ্যপাল ।

  উঃ২৪পরগনা,২৫ ফেব্রুয়ারি:-  পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উৎসবে যোগদান করতে মঙ্গলবার সকালে বারাসাতে বিশ্ববিদ্যালয়ে এসে সমাবর্তন উৎসবের মঞ্চে ভাষণে রাজ্যপাল জগদীপ ধনকর শিক্ষার আলোচনা করতে গিয়ে দেশ ও রাজ্য রাজনীতির আলোচনা থেকে বিরত থাকলেন না ।সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরী ও ইন্ডিয়ান স্ট্যটিসটিকাল ইনস্টিটিউটের ভট্নগর পুরস্কার প্রাপ্ত সংঘমিত্রা বন্দোপাধ্যায় । এদিন […]