হুগলি,১১ এপ্রিল:- লকডাউনের জেরে বাকি রয়েছে শেষ দুই সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেনীর উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়াশোনার নেই বাড়তি চাপ। তাই বাড়িতে বসে রঙ, তুলি দিয়ে নানান ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছে হরিপালের খামারচন্ডী গ্রামের রিদ্ধি দাস। বাবা মনোজিৎ দাস সরকারি স্বাস্হ্য দফতরের কর্মী। ইতিমধ্যেই বেতন থেকে এগারো হাজার টাকা COVID19 এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করেছেন। […]
Author: khaborsojasaptaadmin
কোন্নগর নবগ্রামে বন্ধুদের উদ্যোগে কর্মীহীন মানুষদের ডিম ভাতের ব্যাবস্থা করা হলো।
হুগলি,১১ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব জুড়ে।এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য।দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন।এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে ।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে […]
এবার ডেঙ্গু নিয়ে কি বললেন মেয়র।
কলকাতা,১০ এপ্রিল:- করোনাভাইরাস মোকাবিলায় যে তৎপরতা পুরসভা গুলি তরফে দেখানো হচ্ছে মাক্স ও সেনিটাইজার, তার পাশাপাশি এবার একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের সমস্ত পূরসভা গুলিকে তৎপর হতে বললেন কলকাতার মহানাগরিক এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এক ভিডিও কনফারেন্সে রাজ্যের সবকটি পুরসভার সঙ্গে কথা বলেন পুরমন্ত্রী।ি তিনি নির্দেশ দেন ডেঙ্গু মোকাবিলায় সমানভাবে তৎপর হতে হবে […]
সব রাজনৈতিক রং ভুলে আমাদের একমাত্র শত্রু করোনা – অগ্নিমিত্রা পল ।
কলকাতা,১০ এপ্রিল:- লকডাউনের সময় নিরলস ভাবে রাস্তায় নেমে কাজ করছেন যে সব পুলিশকর্মীরা তাঁদের কাছে গিয়ে সংবর্ধনা দিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। তিনি শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে পুলিশ কর্মীদের হাতে মাস্ক, জলের বোতল, বিস্কুট এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। গড়িয়াহাট সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এদিন গিয়েছিলেন অগ্নিমিত্রা। তিনি সাংবাদিকদের জানান , পুলিশকর্মীরা […]
ফের গঙ্গাসাগর কচুবেড়িয়া নিকট বাংলাদেশি জাহাজ ডুবি !!
দক্ষিণ২৪ পরগনা,১০ এপ্রিল:- গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটের কাছে মুড়িগঙ্গা নদীতে ইলেকট্রিক টাওয়ারে একটি বাংলাদেশি জাহাজ ধাক্কা মারে। জানা যায় যে জাহাজটি খিদিরপুর থেকে আসছিল,আসার সময় হঠাৎ কচুবেরিয়ার কাছে ইলেক্ট্রিক টাওয়ার এ ধাক্কা মারে।ওই সময় কচুবেরিয়া ঘাটে সাগর থানার ডিউটিরত পুলিশের নজরে আসে।তৎক্ষণাৎ বিষয়টি সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকে জানায়।ভারপ্রাপ্ত আধিকারিকের তৎক্ষণাৎ নির্দেশে দ্রুত ডিউটিরত পুলিশ কচুবেরিয়া […]
বারুইপুর ব্লকের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ সম্পূর্ণভাবে বন্ধ থাকছে ।
দক্ষিণ ২৪,১০ এপ্রিল:- পরগনা বারুইপুর ব্লকের ঐতিহ্য পূর্ণ চিত্রশালী মঠ সেই মঠ উপলক্ষ করে হাজার হাজার লোকের সমাগম হয় প্রতিবছর। এ বছর করোনা ভাইরাসের দাপটে বিশ্ব তথা ভারতবর্ষে সংক্রমণ ছড়িয়ে পড়েছে । পাশাপাশি এই আতঙ্কে টানা লক ডাউন চলছে মহামারী ঠেকাতে । এইআতঙ্কে চিত্রশালি মঠকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন চিত্রশালী সেবায়েত । তাদের দাবি […]
করোনা থেকে বাঁচতে দিনহাটার বিভিন্ন প্রান্তে মাথা ন্যাড়া করার হিড়িক, হাস্যকর বলে দাবি চিকিৎসকের।
কোচবিহার,১০ এপ্রিল:- করোনা ভাইরাস রোধে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করছে প্রতিটি দেশ। এর প্রতিষেধক আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা দিন রাত কাজ করছেন। এর মাঝে দেশজুড়ে একের পর এক গুজব রটছে করোনার প্রতিষেধক হিসেবে। কোথাও গোমুত্র পান, কোথাও রাত জেগে থানকুনি পাতা খাওয়া। আর কোথাও তুলসি পাতা খাওয়া চলছে। তাতেও কিছু না হওয়ায় দেশে জারি করা […]
দমকলের খাদ্যসামগ্রী বিতরণ হাওড়ায়।
হাওড়া,১০ এপ্রিল:- দমকলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে আজ সকালে গরীব মানুষের হাতে শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় চার শতাধিক মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের ফলে প্রচুর মানুষ বিভিন্নরকম সমস্যায় ভুগছেন। অনেকে খাদ্যশস্য পাচ্ছেন না। সেই কথা মাথায় রেখেই শুক্রবার সকালে দমকল কর্মীরা গরীব মানুষের পাশে এসে দাঁড়ালেন।
হাওড়া সহ রাজ্যের কয়েকটি এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে।
হাওড়া,১০ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা আক্রান্তের সংখ্যাও গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই হাওড়া সহ রাজ্যের কয়েকটি এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর থেকেই হাওড়া শহরে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর থেকেই হাওড়া ময়দান, বঙ্গবাসী মোড়, মল্লিক ফটক, জিটি রোড সহ শহরের […]
২৪ ঘন্টায় রাজ্যে আরো ১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন -মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া,১০ এপ্রিল:- বিগত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এই সময় আরও তিনজন সংক্রমিত ব্যক্তির সুস্থ হয়ে যাওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন ইতিমধ্যেই সুস্থ এবং মৃতদের বাদ দিয়ে বর্তমানে ৮৯ জন করোনা আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন কোনো মৃত্যুর ঘটনা সামনে […]

