হাওড়া,১০ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা আক্রান্তের সংখ্যাও গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই হাওড়া সহ রাজ্যের কয়েকটি এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর থেকেই হাওড়া শহরে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর থেকেই হাওড়া ময়দান, বঙ্গবাসী মোড়, মল্লিক ফটক, জিটি রোড সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। ফোরশোর রোড থেকে জিটি রোডে ঢোকার সব গলি পথ বন্ধ করা হচ্ছে। যেভাবে লকডাউন ভেঙে মানুষ রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে তা আটকাতে পুলিশ তৎপর হয়েছে। শুরু হয়েছে নজরদারি। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোলে তাকে আটকানো হচ্ছে। গাড়ি থামিয়ে চলছে চেকিং। আগামী দিন হাওড়ার বিভিন্ন রাস্তাঘাট স্যানিটাইজ করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
Related Articles
রাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৩ মার্চ:- নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন সংক্রমণের আশঙ্কা কমাতে রাজ্য সরকার আন্ত রাজ্য যাত্রী পরিবহণ বন্ধ রেখেছে। ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। এমত অবস্থায় বিমান চলাচল করলে লক ডাউন সম্পুর্ন […]
রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। লরি পিষে দিল সাইকেল আরোহীকে।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ার কোনা মধ্য খালিয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে। মৃতের ব্যক্তির নাম অসীম পাল। তিনি কোনা হাইরোড বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। দাসনগরে কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই […]
মুখ্যমন্ত্রীকে অপমান করার প্রতিবাদে বিক্ষোভ ও সভা সফল করতে যজ্ঞ শেওরাফুলিতে।
হুগলি , ২৪ জানুয়ারি:- স্লোগানে ভিভ্রান্তি ছড়ালো রাজ্যে। নেতাজী ১২৫ তব বর্ষে কলকাতায় একই মঞ্চে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃনমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষন দেওয়ার আগে স্লোগানকে ঘিরেই বিতর্কের ডানা বাঁধলো। তার রেস রাজ্যসহ এসে পৌঁছালো হুগলীতেও। স্লোগানকে বিরুদ্ধে এবং মানসিকতার পরিবর্তনের লক্ষে পুজা ও যজ্ঞ আয়জোন করলেন তৃনমূল কংগ্রেসর বৈদ্যবাটী পৌরসভার প্রশাসকের […]









