এই মুহূর্তে কলকাতা

এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী সপ্তাহ থেকে ট্রাম চলাচল শুরু হবে।

কলকাতা , ২০ সেপ্টেম্বর:- শহরে কার্বন নির্গমন থেকে দূষন কমাতে রাজ্য সরকার বন্ধ থাকা আরও বেশ কয়েকটি রুট সংস্কার করে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনভীর সিং কাপুর আজ কলকাতায় বলেন, মে মাসে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্থ বেশ কিছু ট্রাম রুটকে সংস্কার করে ইতিমধ্যেই চালু করা হয়েছে। বন্ধ থাকা এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী […]

এই মুহূর্তে জেলা

স্বাতী খন্দকারের নের্তৃত্বে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো হুগলির চন্ডীতলায়।

চিরঞ্জিত ঘোষ , ২০ সেপ্টেম্বর:- যেভাবে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের প্রতি লাগাতার বঞ্চনা করে চলেছেন তার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো হুগলির চন্ডীতলায়। এদিন বিকেলে এই সভা থেকে কেন্দ্রীয় সরকার যে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে তার তীব্র নিন্দা করা হয়। অনুষ্ঠানে চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার বলেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এ রাজ্যের […]

এই মুহূর্তে খেলাধুলা

বিস্ফোরক স্টোয়েনিস , একাই ম্যাচের রঙ বদলে দিয়ে বড় স্কোরে দিল্লি ।

স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- একদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল কেরিয়ারের সেরা বোলিং মহম্মদ শামির। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২১ বলে ৫৩ রান মার্কাস স্টোয়েনিসের। সবমিলে জমজমাট রবিবাসরীয় আইপিএল। আইপিএলে এদিন কেরিয়ার সেরা বোলিং করলেন মহম্মদ শামি। এর আগে ২১ রানে ৩ উইকেট শামির সেরা বোলিং ছিল। ২০১৯ সালে এই বোলিং ফিগার তৈরির পর […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার ৮৭ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।

কলকাতা , ২০ সেপ্টেম্বর:- জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার ৮৭ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দুই লাখ ২৫ হাজার ১৩৭ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে এক লাখ ৯৫ হাজার ৯৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।গত […]

এই মুহূর্তে জেলা

ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ দিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে – শুভ্রাংশু।

হুগলি , ২০ সেপ্টেম্বর:- আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ দিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে। আজ শ্রীরামপুরে এক রক্তদান শিবিরে এসে বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় এই ভাবেই তার বক্তব্য রাখলেন। তিনি জানিয়েছেন যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার রূপায়িত করছে না আগে তারা তার জবাব দিন তারপরে তো বঞ্চনার প্রশ্ন। তিনি জানান যে তৃণমূলের […]

এই মুহূর্তে জেলা

গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার যুবক।

পূর্ব বর্ধমান , ২০ সেপ্টেম্বর:- গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। মন্তেশ্বর ব্লকে মামুদ পুর গ্রামে প্রতিবেশী মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাসু বাগ মন্তেশ্বর এর মামুদপুর গ্রামের বাসিন্দা। মামুদপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগ, শুক্রবার রাত্রে স্বামী বাড়িতে না থাকাকালীন সময়ে পাঁচিল টপকে ঢুকে প্রতিবেশী ওই যুবক তার শ্রীলতাহানি […]

এই মুহূর্তে জেলা

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ।

রায়গঞ্জ ,২০ সেপ্টেম্বর:- লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পাচদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে ধৃত ব্যাক্তিকে আজ রায়গঞ্জ আদাদলতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছে, ধৃত ব্যাক্তির নাম নাজিমুদ্দিন (২৬)। বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফারা এলাকায়। শনিবার রাতে লক্ষীডাঙ্গা মোর এলাকা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় প্রথম শিশু হাসপাতালের শিলান্যাস।

হাওড়া , ২০ সেপ্টেম্বর:- সমবায় ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রেডক্রস সোসাইটির হাওড়া শাখার উদ্যোগে হাওড়া জেলার প্রথম শিশু হাসপাতালের শিলান্যাস হল। শনিবার সকালে হাওড়ার রেডক্রস ভবনে এক অনুষ্ঠানে এই হাসপাতালের শিলান্যাস করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। ২৫ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারেরও ব্যবস্থা থাকবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা […]

এই মুহূর্তে জেলা

রাতের  মঙ্গলাহাটে ক্রেতার দেখা নাই।

হাওড়া , ২০ সেপ্টেম্বর:- একদমই জমল না রাতের মঙ্গলাহাট। বিক্রেতারা সারা রাত দোকান খুলে পসরা সাজিয়ে রাখলেও দেখা মেলেনি ক্রেতার। ৬মাস বন্ধ থাকার পরে শনিবার রাতে মঙ্গলাহাটের এমনই হাল ছিলো বলে রবিবার সকালে জানান হাটের দোকানদাররা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে গত ২৪ মার্চ থেকে শুরু হয় দেশব্যাপী লকডাউন। সেই সময় থেকেই বন্ধ হয়ে যায় মঙ্গলাহাট। আনলক […]

এই মুহূর্তে জেলা

উদ্বোধনের আগেই ভেঙে পড়লো শ্মশান।

হাওড়া , ২০ সেপ্টেম্বর:- হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত হিরাপুর পাল পাড়া এলাকায় শ্মশান উদ্বোধনের আগেই ভেঙে পড়লো। আজ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নবনির্মিত শ্মশান এবং স্নানের ঘাট। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরে গ্রামবাসীরা ছুটে আসে ঘাটে এবং এই শ্মশান ঘাট দীর্ঘদিন এলাকার মানুষের একটা বড় চাহিদা ছিল তবে এই শ্মশানঘাট পিডব্লিউডির […]