এই মুহূর্তে কলকাতা

সিএএ ও এন আর সি বাতিলের দাবিতে সংসদে সোচ্চার হবে তৃণমূল, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৮ জুন:- গতবারের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে সংসদে ফিরছে তৃণমূল। তাই রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে সরকার পক্ষকে চেপে ধরতে প্রস্তুত ঘাসফুল শিবির। শনিবার দলের নবনির্বাচিত সাংসদদের সে বিষয়ে পথনির্দেশিকা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সি বাতিলের দাবিতে তৃনমূল কংগ্রেস সংসদে সোচ্চার হবে বলে […]

এই মুহূর্তে কলকাতা

প্ল্যাটফর্ম সম্প্রসারনের কাজের জন্য বিঘ্নিত হচ্ছে শিয়ালদা শাখায় রেল চলাচল।

কলকাতা, ৮ জুন:- শুক্রবারের পর শনিবার। শিয়ালদা মেন ও বনগাঁ শাখায় প্ল্যাটফর্ম সম্প্রসারণ সংক্রান্ত কাজের জন্য বিঘ্নিত হচ্ছে রেল চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। গড়ে এক থেকে দেড় ঘন্টা দেরিতে চলছে ট্রেন। প্রচন্ড গরমে ঠাসাঠাসি বাদুড় ঝোলা ভিড়ে প্রাণ হাতে করে সফর করতে হচ্ছে এই শাখার যাত্রীদের। লোকাল ট্রেন তো বটেই রাজধানী দুরন্তর মত […]

এই মুহূর্তে কলকাতা

বাম আমলের ঋণের বোঝা থেকে রাজ্যকে পাকাপাকি মুক্ত করতে উদ্যোগী সরকার।

কলকাতা, ৮ জুন:- বাম আমলের ঋণের বোঝা থেকে রাজ্যকে পাকাপাকি মুক্ত করতে উদ্যোগী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দীর্ঘদিনের ওই ঋণ চুকিয়ে বাংলাকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে করতে দ্বাদশ অর্থ কমিশনের সুপারিশ মাফিক একটি পৃথক তহবিল গঠন করা হয়েছে। ‘কনসোলিডেটেড সিঙ্কিং ফান্ড’ নামক এই তহবিলের অর্থ শুধুমাত্র দেনা পরিশোধের জন্যই ব্যবহার করা হবে বলে […]

এই মুহূর্তে জেলা

বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ ক্লাস সেভেনের ছাত্র, চাঞ্চল্য উত্তরপাড়ায়।

হুগলি, ৮ জুন:- পুলিশ সূত্রের খবর আজ সকালে বাবা মা কে খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় ক্লাস সেভেনের উত্তরপাড়া চিলড্রেনস ওন হোমের ছাত্র প্রিয়াংশু বিশ্বাস, ফুটবল খেলে সাড়ে চারটে নাগাদ গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নামে, এরপর ছবি তোলা এবং স্নান করার পর হঠাৎই এক বন্ধু লক্ষ করেন প্রিয়ংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে, […]

এই মুহূর্তে জেলা

বিস্ফোরক মনোজ।

হাওড়া, ৮ জুন:- লোকসভা ভোটের পরেই বিস্ফোরক শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নবনিযুক্ত সাংসদ প্রসূন ব্যানার্জীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভপ্রকাশ করলেন তিনি। বললেন, যারা অন্তর্ঘাত করেছে তাঁদের সাথেই ভোটের পর ছবি তুলছেন প্রসূন ব্যানার্জী। কর্মীদের ধন্যবাদ দেওয়াটুকু প্রয়োজন মনে করেননি তিনি। দাবি মন্ত্রী মনোজের।

এই মুহূর্তে জেলা

সম্পত্তির বিবাদের জেরে নাতির হাতে খুন ঠাকুমা।

হাওড়া, ৮ জুন:- সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বালিতে নাতির হাতে খুন হলেন ঠাকুমা! এই ঘটনায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ঠাকুমাকে খুনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির উত্তর ঘোষপাড়ায়। মৃতার নাম মিনতি দত্ত বলে জানা গেছে। ঘটনায় অভিযোগের তীর নাতি ও নাত-বৌমার বিরুদ্ধে। ঘটনার পর ছোট ছেলে পলাতক বলে জানা গেছে। শনিবার সকালে […]

এই মুহূর্তে কলকাতা

সরকার গঠন পর্ব শেষ হলেই রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের ওপর চাপ বাড়াবে রাজ্য।

কলকাতা, ৭ জুন:- নতুন সরকার গঠনের পর্ব শেষ হলেই রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের উপরে চাপ বাড়াবে রাজ্য সরকার। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা চেয়ে কেন্দ্রের নতুন সরকারকে আবারো চিঠি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ডাক্তারের আধিকারিকদের কাছে বকেয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য […]

এই মুহূর্তে কলকাতা

১১ ই জুন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৭ জুন:- দীর্ঘ ভোট পর্বে প্রায় থমকে থাকা উন্নয়ন কর্মসূচিতে গতি সঞ্চার করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন শেষ হতেই আগামী ১১ জুন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে ওই বৈঠকে রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভাগীয় সচিব, ডিভিশনাল কমিশনার, যুগ্ম সচিব ও তার উপরের স্তরের সমস্ত আধিকারিক ও জেলাশাসকদের সশরীরে […]

এই মুহূর্তে কলকাতা

তিন বছর লেগে গেল বিধানসভায় ঢুকতে, লড়াইটা কঠিন ছিল-সায়ন্তিকা।

কলকাতা, ৭ জুন:- বরানগর উপনির্বাচনে জয়ী হওয়ার পর আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের বিষয় অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। অভিনেত্রী সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বলেন “স্পিকার স্যার আমাকে বহুবার বিধানসভায় আসতে বলেছিলেন, কিন্তু আমি আসিনি। কারণ, বাঁকুড়ায় হারার পর ঠিক করেছিলাম, যেদিন অধিকার […]

এই মুহূর্তে জেলা

ভোটের ফলাফলে পিছিয়ে থাকার জের, হুগলিতে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের পদত্যাগ শুরু।

হুগলি, ৭ জুন:- হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ৭৬,৮৫৩ ভোটে। তা সত্ত্বেও তৃনমূলের প্রধান উপ প্রধানরা পদত্যাগ করলেন! হুগলি কেন্দ্রে জিতলেও হুগলির সাতটি বিধানসভার মধ্যে তিনটিতে পরাজয় হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান চুঁচুড়া বিধানসভায়।সেখানে লকেট চট্টোপাধ্যায়কে রচনার বন্দ্যোপাধ্যায়ের থেকে ৮,২৮৪ ভোট বেশি দিয়েছেন চুঁচুড়ার ভোটাররা। তাই দলের প্রার্থী জিতলেও চুঁচুড়ার তৃনমূল নেতা কর্মিদের […]