এই মুহূর্তে জেলা

প্রতিমা ভাসানের পরেই জল থেকে কাঠামো তোলার কাজ করছে হাওড়া পুরসভা।

হাওড়া , ২৭ অক্টোবর:- সোমবার বিজয়া দশমী থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটে। কোভিড পরিস্থিতিতে এই বছর গঙ্গার পাশাপাশি বেশ কয়েকটি জলাশয় চিহ্নিত করা হয়েছে যেখানে প্রতিমা বিসর্জন হবে। ওইসব জলাশয়ের কাছাকাছি অস্থায়ীভাবে কাঠের ভ্যাট তৈরি করা হয়েছে। জলাশয় থেকে প্রতিমার কাঠামো ভ্যাটে ফেলা হবে। সেখান থেকে পরে সেই কাঠামো অন্যত্র সরিয়ে নিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

বাবুঘাটে আজও চলছে প্রতিমা বিসর্জন , ঘাটে ঘাটে চলছে স্যানিটেশন

কলকাতা , ২৭ অক্টোবর:- বাবুঘাটে আজও চলছে প্রতিমা বিসর্জন, ঘাটে ঘাটে চলছে স্যানিটেশন। আজ একাদশী বাজা কদম তলা ঘাটে একাদশী দিন চলছে প্রতিমা বিসর্জন। আগামী ২৯ শে অক্টোবর পর্যন্ত বাবুঘাট সহ কলকাতার বেশ কয়েকটি ঘাটে প্রতিমা বিসর্জনের কাজ চলবে। কোভিড পরিস্থিতিতে প্রতিটি খাটে এক ঘন্টা অন্তর স্যানিটেশন কাজ করা হচ্ছে। সাধারণ মানুষকে কোভিড পরিস্থিতিতে সহযোগিতা […]

এই মুহূর্তে জেলা

অপহরণের ১৭ দিন পর চুঁচুড়ার অপহৃত বিষ্ণুর খণ্ড- বিখন্ড দেহের অংশ উদ্ধার বৈদ্যবাটি থেকে।

হুগলি , ২৭ অক্টোবর:- চলতি মাসের ১১ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চুঁচুড়া কামারপাড়া রায়েরবেড় এলাকার বাসিন্দা বিষ্ণু মাল (২৩) বাড়ির কাছ থেকেই অপহৃত হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাসই তাঁকে অপহরন করে। বিষ্ণুর এক বান্ধবীর প্রতি কুনজর ছিলো বিশালের। সেই বান্ধবীর সাথে বিষ্ণুর সম্পর্ক ভালোভাবে নেয়নি বিশাল। সেজন্যই বিষ্ণুকে […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত রোনাল্ডিনহো , তবে সুস্থ রয়েছেন তিনি

স্পোর্টস ডেস্ক, ২৭ অক্টোবর:- মারণ করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিলের প্রাক্তন জাতীয় দলের তারকা রোনাল্ডিনহো গাউচো । নেইমার, ইব্রাহিমোভিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর–সহ একাধিক তারকা ফুটবলারের পর এবার আক্রান্ত হলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলারটি। তবে ভাল খবর, ভাইরাস শরীরে বাসা বাঁধলেও উপসর্গহীন রোনাল্ডিনহো। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার কথা […]

এই মুহূর্তে খেলাধুলা

ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল, কারা রয়েছেন জেনে নিন

স্পোর্টস ডেস্ক , ২৭ অক্টোবর:- অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টি-২০, একদিনের ও টেস্টের দল ঘোষণা করল বিসিসআই। আজ নির্বাচকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল বেছে নিয়েছেন। টি-২০ দলে সুযোগ পেয়েছেন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো বরুণ চক্রবর্তী। বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী, ইশান পোড়েল ও টি নটরাজন-এই চারজন অতিরিক্ত […]

এই মুহূর্তে খেলাধুলা

আইপিএল প্লে অফের দিন ঘোষণা বিসিসিআই এর

স্পোর্টস ডেস্ক, ২৬ অক্টোবর:- ঘোষিত হল আইপিএল ২০২০ ক্রিকেট কার্ণিভ্যালের প্লে অফের সূচি। আমিরশাহী আইপিএল ১৩-এর শেষ চারের লড়াই জমে উঠেছে। এর মাঝে রবিবার প্লে-অফের সূচি ঘোষণা করল ভারতীয় বোর্ড। বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে আইপিএল ২০২০-র প্লে অফ পর্বের লড়াই শুরু। ৫ নভেম্বর প্রথম প্লে-অফ ম্যাচ রয়েছে। ১৩ তম আইপিএলের পয়েন্ট […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলায় প্রথম গঙ্গার দূষণ রোধে পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন কোন্নগরে

হুগলি , ২৬ অক্টোবর:- হুগলি জেলায় প্রথম গঙ্গার দূষণ রোধ করতে অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন হুগলি জেলার কোন্নগরে। সোমবার বিজয়া দশমীতে কোন্নগরে অভিনব পরিবেশ বান্ধব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করেছে কোন্নগর পুরসভা। কোনো দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছেনা। তার পরিবর্তে কোন্নগর লোকনাথ ঘাটে পুরসভার উদ্যোগে দুর্গা প্রতিমা গঙ্গার জল দিয়ে গলিয়ে […]

এই মুহূর্তে জেলা

দশমীতে হাওড়ায় মন্ডপে কোভিড বিধি মেনেই সিঁদুর খেলা, প্রতিমা বরণ। গঙ্গায় চলছে ঠাকুর ভাসান।

হাওড়া, ২৬ অক্টোবর:- দশমীতে হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন। দুপুর থেকেই ক্লাব, বারোয়ারি সহ বাড়ির প্রতিমা বিসর্জন পর্ব চলছে। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পর সেই কাঠামো জল থেকে তোলা হচ্ছে। পুরসভা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর কোভিড পরিস্থিতিতে ঠাকুর ভাসানে কোনওরকম শোভাযাত্রা করা যাবে না বলে প্রশাসন আগেই ঘোষণা করেছে। […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার প্রতাপপুরে মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো, কুমারী পূজো ও বিশ্বকল্যান যজ্ঞ।

বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া জেলার প্রতাপপুরের মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো ও বিশ্বকল্যান যজ্ঞ প্রতি বছরের ন্যায় এবছর হচ্ছে। এখানের মহালয়ার দিন থেকে নবমীর দিন পর্যন্ত যজ্ঞ করা হয়ে থাকে। এবছর মোট ৪২ দিন ধরে যজ্ঞ হচ্ছে। এখানের পুজোর বিশেষত এখানে মাদুর্গার ৯ টি রূপ শৈলীপুত্রী, ব্রহ্মচারিনী,চন্দ্রঘটা,কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরি, সিদ্ধিদাত্রী […]

এই মুহূর্তে খেলাধুলা

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে দেখা যেতে পারে দুই নতুন মুখ

স্পোর্টস ডেস্ক , ২৫ অক্টোবর:- অজিদের বিরুদ্ধে চার টেস্ট এবং ৩টি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, করোনা, কোয়ারেন্টাইন এবং বায়ো বাবলের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ায় একেবারে ৩২ জনের দল পাঠাবে BCCI। যাতে সিরিজের মাঝপথে আর কাউকে উড়িয়ে নিয়ে যেতে না হয়। স্বাভাবিকভাবেই আইপিএলের পর এই মেগা দল নির্বাচন নিয়ে জল্পনা চলছে ক্রিকেট […]