এই মুহূর্তে জেলা

বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর ঢাকে কাঠি ।

হুগলি , ৩০ অক্টোবর:- একদিকে যখন উমা কৈলাসে পাড়ি দিয়েছেন ঠিক সেসময় বাঙালির মনে বিষাদের সুর আর ঠিক এই সময় হুগলি জেলার ঐতিহাসিক ছোট শহর বাঁশবেড়িয়া তে কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়লো। কার্তিক পুজো মানেই হুগলি জেলার বাঁশবেড়িয়া সাহাগঞ্জের পুজোর সুনাম রয়েছে বহু বছর ধরেই। কার্তিক মাসের সংক্রান্তির দিন এই পুজো শুরু হয় তিন দিন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে।

কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে। কৃষিদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ ৮৮ হাজার কৃষক এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। কৃষকবন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে ২ হাজার থেকে ৫ হাজার টাকা […]

এই মুহূর্তে খেলাধুলা

আইএসএলের সূচি প্রকাশ , প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান

স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- অবশেষে আইএসএলের কাঙ্খিত সূচি ঘোষিত হল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। আর শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। আর […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও ফুল-ফলের বাজারে আগুন। কোজাগরী লক্ষ্মীর আরধনা করতে গিয়ে হিমসিম অবস্থা মধ্যবিত্তের।

হাওড়া , ৩০ অক্টোবর:- করোনা আবহে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে এসে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। হাওড়াতেও ফুল – ফল সহ পুজোর উপকরণ সবকিছুর দামই বেশ চড়া। যার ফলে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে এবার মানতে হচ্ছে করোনা বিধি। তার উপর পুজোর ফুল ও ফলের দাম লাগামছাড়া হওয়ায় বেড়েছে […]

এই মুহূর্তে কলকাতা

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম।

কলকাতা , ৩০ অক্টোবর:- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম। রাজ্য নগরোন্নয়ন দফতরের ব্যবস্থাপনায় সম্প্রতি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছিল শহর কলকাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন ও স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে আয়োজিত হয় বিশেষ প্রদর্শনীটি। পশ্চিমবঙ্গ রাজ্য […]

এই মুহূর্তে জেলা

বিহারের সুপারি কিলার গ্রেফতার হাওড়ায় বালির এক আবাসন থেকে।

হাওড়া , ৩০ অক্টোবর:- বালি থানা এলাকার এক আবাসন থেকে গ্রেফতার হল বিহারের সুপারি কিলার রাহুল যাদব। ধৃতের বিরুদ্ধে খুন, ব্যাঙ্ক ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। বিহার এসটিএফ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে হাওড়া কোর্টে আনা হয়। সেখান থেকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বিহারে। এসটিএফ এর এক অধিকারিক […]

এই মুহূর্তে জেলা

করোনা আবহে ফিকে ‘পাত্র নিকেতনে’র ধনদেবীর আরাধনা , অনাড়ম্বরেই পুজিতা হবেন দেবী নীলাম্বরী

পশ্চিম মেদিনীপুর , ৩০ অক্টোবর:- পাত্র নিকেতনের বহু পুরানো পারিবারিক লক্ষী পুজোতে জৌলুস কমছে এবার। শুধু আড়ম্বরই কমছে তা নয়, আসছেন না দুরদুরান্তের আত্মীয়রা। শালবনীর সারসবেদিয়ার এককালের জমিদার ‘পাত্র বাড়ি’তে লক্ষী পুজো হয়ে আসছে প্রায় দুই শতকের কাছাকাছি। যেখানে পারিবারিক প্রথা ও ঐতিহ্য মেনে আরাধনা করা হয় ধনদেবীর। পুজো উপলক্ষে চলে দেদার জাকজমক। রঙচটা দালানে […]

এই মুহূর্তে জেলা

লক্ষ্মী-সরস্বতীর যুগল বন্দনা হাড়দার লক্ষীপূজোর মূল আকর্ষন , করোনার আবহে বন্ধ যাত্রাপালা

ঝাড়গ্রাম , ৩০ অক্টোবর:- দুর্গাপুজো শেষ। একবোনের বিসর্জন, আর অন্য বোনের আবাহন এমনটা হয় নাকি! এক বোনকে ছেড়ে অন্য বোনের পুজোটা কি ঠিক? অন্য কোথাও হলেও বিনপুর থানার হাড়দা গ্রামে হয় না। দুই বোন একই সঙ্গে মর্তে এসেছেন, সুতরাং পুজোটাও হবে একই সঙ্গে। কোজাগরীর রাতে দুই বোনকে পাশাপাশি বসিয়ে পুজো করাটাই দস্তুর বিনপুরে। আর সেটাই […]

এই মুহূর্তে খেলাধুলা

অজি সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকবে পরিবার , জানাল অস্ট্রেলিয়া বোর্ড

স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সেই সফরে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে ক্রিকেটারদের অলিখিত ভাবে আশ্বস্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন সৌরভ। ভারতীয় বোর্ডের অনুরোধ মেনে নিয়েছে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। কোয়রান্টিনেও বিরাটদের অনুশীলন করার অনুমতি ইতিমধ্যেই […]

এই মুহূর্তে খেলাধুলা

ফের হার কেকেআর ! কোন সমীকরণে প্লেঅফে নাইটরা ? জেনে নিন ৷

স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের কাছে ম্যাচ হেরে নিজেদের রাস্তা আরও কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ এখনও হয়তো সব আশা শেষ হয়ে যায়নি, তবে নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ধরে নেওয়াই যায় ৷ বৃহস্পতিবার প্রায় জেতা ম্যাচে হার হজম করতে হয়েছে মর্গ্যান ব্রিগেডকে ৷ প্লে অফে ওঠার […]