এই মুহূর্তে জেলা

দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবা না পেলে , কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান।

হাওড়া, ২৫ জানুয়ারী:- দুয়ারে সরকার প্রকল্পের কাজে ঢিলেঢালা ভাব। বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম নেই শিবিরে আসা কর্মীদের কাছে। দলের কোন্দলে কাজ হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ডোমজুড়ের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বারে বারে শিবিরের দিন জানিয়েও না আসার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। তাই এবারে কাজ শেষ না হলে কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন […]

এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে।

হাওড়া, ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে। গোলাবাড়ি থানা, জি আরপি, আরপিএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে তল্লাশি চালানো হল। ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সারা দেশ নিরাপত্তার মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশন তথা পূর্ব ভারতের প্রবেশদ্বার হাওড়া স্টেশনেও সোমবার একযোগে তল্লাশি অভিযান চালানো হয়।

এই মুহূর্তে জেলা

আমি জেলে থাকবো , কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না -মমতা বন্দ্যোপাধ্যায়।

হুগলি , ২৫ জানুয়ারী:- জেলে থাকবো তাও ভাল কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না। এই ভাষাতেই পুড়শুড়ার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর অভিযোগ, বিজেপি কখনো বলছে বাংলার মেরুদণ্ড ভেঙে দেব। কখনো বলছে দেখে নেব। কখনো বলছে হয় ঘরে থাকো না হলে জেলে থাকো। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, আমি জেলে […]

এই মুহূর্তে জেলা

আমাকে বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাই পুড়শুড়ার সভা থেকে হুঙ্কার মমতার।

হুগলি , ২৫ জানুয়ারী:- যারা অনেক টাকা করছে তারা বিজেপিতে পালিয়ে যাচ্ছে, বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে। তবে যারা যাচ্ছ যাও আগামী দিনে তৃণমূল আর তোমাদের আর নেবে না, বলে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির পুড়শুড়ার সেকেন্দারপুরে তৃণমূলের দলীয় সভায় থেকে একথা বলেন তিনি পাশাপাশি তিনি জানান নেতাজির অনুষ্ঠানে কয়েকটা […]

এই মুহূর্তে

এবার কি পদ্ম শিবিরে উত্তরপাড়ার বিধায়ক অভিমানী প্রবীর ঘোষাল!

হুগলি , ২৫ জানুয়ারী:- এবার কি তাহলে পদ্ম শিবিরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল?এই প্রশ্নই আজ সব থেকে চর্চিত হুগলি জেলার রাজনীতিতে। আজ পুরশুরায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় থাকছেন না উত্তরপাড়ার অভিমানী বিধায়ক প্রবীর ঘোষাল। বেশকিছুদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বেসুরো ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় অনুপস্থিতি একপ্রকার […]

এই মুহূর্তে জেলা

সোনার বাংলা গড়ার লক্ষ‍্যে,বিশিষ্ট জনেদের নিয়ে আলোচনা সভা সিঙ্গুরে।

হুগলি , ২৪ জানুয়ারি:- সোনার বাংলা গড়ার লক্ষ‍্যে সমাজের বিশিষ্ট জনেদের নিয়ে আলোচনা সভা অনুষ্টতি হল হুগলীর সিঙ্গুরে। আয়োজিত এই আলোচনা সভায় যোগদান করেন বিজেপি নেতা তথাগত রায়, বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুজিত রায়, কাকলি মিত্র সহ বিভিন্ন বিঞ্জ জনেরা। ওয়েস্ট বেঙ্গল ইনটেলেক্টচুয়াল আউটরিচের সিঙ্গুর শাখার পক্ষ থেকে বিশিষ্ট ডাক্তার অরুপ কুমার দাস এই আলোচনার […]

এই মুহূর্তে জেলা

কৃষি আইন বাতিলের দাবি ও তৃনমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সিঙ্গুরে কংগ্রেসের মহামিছিল।

হুগলি , ২৪ জানুয়ারি:- বিজেপির কৃষি আইন বাতিলের দাবি ও তৃনমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সিঙ্গুরে কংগ্রেসের মহামিছিল। সিঙ্গুর স্টেশন গেট থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে সাতমন্দির তলায় গিয়ে শেষ হয়। মিছিলে রয়েছে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য সহ অনান্য নেতৃবৃন্দ। পরে এক পথসভায় বক্তব্য রাখবেন তারা। ভারতবর্ষে চারটি রাজধানী করার মত কোন ধাড়া নেই ভারতীয় […]

এই মুহূর্তে জেলা

পাত্রসায়র জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশটি হাতির দল, ক্ষতির মুখে আলু চাষীরা।

বাঁকুড়াঃ ,২৪ জানুয়ারি:- ফের হাতির উপদ্রপে রাতের ঘুম ছুটেছে পাত্রসায়র রেঞ্জের জঙ্গল লাগোয়া সাধারণ মানুষদের। পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে আলু চাষীরা। বনদপ্তর সূত্রে জানতে পারা যায় ,মেদিনীপুর থেকে জয়পুর হয়ে পাত্রসায়র জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি। এই মুহূর্তে পাত্রসায়র রেঞ্জের কুসদ্বীপ বিটের কেয়াডহরি জঙ্গলে অবস্থান করছে হাতি গুলি। রবিবার ভোর বেলায় হাতি গুলি পাত্রসায়র জঙ্গলে […]

এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবসে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জোড় তল্লাশি কোচবিহারে

কোচবিহারঃ ,২৪ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা তৎপর হয়েছে কোচবিহার পুলিশ। ইতিমধ্যেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ শহরের বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে যেমন তল্লাশি চালাচ্ছে, তেমনি কোথা থেকে কোথায় যাচ্ছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য নিচ্ছে পুলিশ। কোচবিহার কোতোয়ালি থানার এক পুলিশ আধিকারিক বলেন,“২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তার আগে শহর ও শহরে প্রবেশের পথ […]

এই মুহূর্তে কলকাতা

তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাস মালিকরা।

কলকাতা ,২৪ জানুয়ারি:- সরকারের সাথে বাস মালিকদের আলোচনাতেও মিলল না সমাধান সূত্র। ২৮ তারিখ থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সি মালিকদের সংগঠনও। দাবি না মানলে ১৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। বাস মালিকদের দাবি খতিয়ে দেখতে ফের আরেকদফা তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে রাজ্য সরকার। […]