হুগলি , ২৪ জানুয়ারি:- বিজেপির কৃষি আইন বাতিলের দাবি ও তৃনমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সিঙ্গুরে কংগ্রেসের মহামিছিল। সিঙ্গুর স্টেশন গেট থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে সাতমন্দির তলায় গিয়ে শেষ হয়। মিছিলে রয়েছে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য সহ অনান্য নেতৃবৃন্দ। পরে এক পথসভায় বক্তব্য রাখবেন তারা। ভারতবর্ষে চারটি রাজধানী করার মত কোন ধাড়া নেই ভারতীয় সংবিধানে। এটা বিবেচনা প্রসূত কথা বলে মনে করিনা। মাননীয় মুখ্যমন্ত্রী কে ভেবেচিন্তে কথা বলা উচিত। ভোটের আগে সাময়িক ভাবে বিভ্রান্ত করা যায়, কিন্তু বাংলার বিচক্ষণ মানুষ জানে ভারতবর্ষে অনেকগুলো প্রদেশে রাজধানী করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী আগে বিধানসভার অধিবেশন কোলকাতার বাইরে দূর্গাপুর অথবা শিলিগুড়িতে করে দেখাক। এই ধরনের স্লোগান অবাস্তব, অবান্তর ও অমূলক কথা বলে মানুষকে মিথ্যা ভাঁওতা দেওয়া ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রীর স্লোগানকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। রবিবার সিঙ্গুরের এক পদযাত্রা শেষে সাংবাদিকদের বলেন।
Related Articles
রাষ্ট্রপতি পুরষ্কার চুরির ঘটনায় চাঞ্চল্য সিমলাগড়ে।
হুগলি , ৩০ নভেম্বর:- রাষ্ট্রপতি পুরষ্কার চুরির ঘটনায় চাঞ্চল্য সিমলাগড়ে। কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দূর্গাপুরে গিয়েছিলেন বাড়ি তালা দিয়ে। রাতে বাড়ি ফিরে দেখেন তালা ভেঙে আলামারি ভেঙে চুরি হয়েছে নগদ টাকা আর রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া সোনার মেডেল। পান্ডুয়ার বৈঁচী বাটিকা হাইস্কুলের অঙ্কের শিক্ষক রজত রঞ্জন ঘোষাল। অঙ্কের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার পান ২০০৫,২০০৯ […]
ফের রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী।
উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। বাজি বিস্ফোরণ নিয়েও ক্ষতিপূরণ এর আশ্বাস মমতার। সি এ এ ও এন আর সি হতে দেব না মধ্যমগ্রামে ঘোষণা করেন । মধ্যমগ্রাম থেকে বারাসাত হেঁটে এসে যাত্রা উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যাত্রাকে সি এ এ ও এ ন আর সির প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার […]
মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি, ডাক্তারদের ধর্না মঞ্চে মমতা।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে। তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান। তাঁকে ঘিরেই ছাত্র ছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস দিতে থাকে। মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন। বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি। আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের গনতান্ত্রিক অধিকার। পাঁচ মিনিট সময় […]







