কলকাতা , ২৭ জানুয়ারি:- করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের সব পুর কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে দুয়ারে দরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির বর্তমান অবস্থা পর্যালোচনা করতে রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি বলেন পুর কর্মীদের টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই লিখিতভাবে […]
Author: khaborsojasaptaadmin
বিধায়ক , সাংসদদের নিয়ে ২৯শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনে হাই ভোল্টেজ বৈঠক।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আগামী ২৯শে জানুয়ারি কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক তলব করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক বিধায়ক-সাংসদদের হাজির থাকার নির্দেশ জারি করা হয়েছে। একের পর এক দলত্যাগের ঘটনায় এবার কড়া হাতে রাশ ধরতে মরিয়া মমতা। সেই লক্ষ্যেই এই জরুরি বৈঠক তলব বলে সূত্রের খবর। এদিকে, শুক্রবার যে বৈঠক কালীঘাটে হতে চলেছে, সেখানে […]
বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু বালিতে।
হাওড়া , ২৭ জানুয়ারি:- হাওড়ার বালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালি বাজার এলাকায়। বালি ঘোষপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধের নাম বাসুদেব ঘোষ। তাঁকে ধাক্কা মারে ৫১ নম্বর রুটের একটি বেসরকারি বাস। আহত অবস্থায় তাঁকে বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনার তদন্তে নামে বালি থানার […]
সরকারি আইন না মেনে হাওড়ার শিবপুরে চলছে বেসরকারি শিশু স্কুল।
হাওড়া , ২৭ জানুয়ারি:- করোনা আবহে রাজ্যে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে স্কুল চালু রেখে এবার বিতর্কে জড়াল হাওড়ার শিবপুরের একটি বেসরকারি প্রাইমারি স্কুলও। এখানেও সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোভিড বিধি না মেনে খুলে রাখা হয়েছে ওই বেসরকারি শিশু বিদ্যালয়। অভিযোগ, এখানে ক্লাসের মধ্যে পড়ুয়াদের মুখে নেই মাস্ক। নেই কোনও সোস্যাল […]
গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ায় সাংসদ অর্জুন সিং।
হাওড়া , ২৭ জানুয়ারি:- গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ার শ্রী জৈন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি থাকা গুলিবিদ্ধ দলীয় কর্মীকে বুধবার বেলায় দেখতে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। দলীয় কর্মীকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ঠাকুরের আশীর্বাদে গুলিবিদ্ধ প্রমোদ দুবে বেঁচে গিয়েছেন। তবে যারা গুলি চালিয়েছে, তারা বহাল তবিয়তে […]
নবগ্রাম হীরালাল পাল কলেজের অনুষ্ঠানে বাদ বিধায়ক , শুরু রাজনৈতিক তরজা।
হুগলি , ২৬ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধন হলো। আর সেই অনুষ্ঠানে ডাক পেলেন না স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল। আমন্ত্রণ পত্রে তার নাম টাই নেই। এদিন কলেজের ভবনের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। সাংসদ অবশ্য বিধায়কের আমন্ত্রণ প্রসঙ্গে বলেন কলেজ কাকে বলবেন আর কাকে বলবেন না সেটা […]
প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও।
হাওড়া , ২৬ জানুয়ারি:- দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। এই উপলক্ষে সকালে হাওড়ার শিবপুর পুলিশ লাইনসে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মার্চপাস্ট, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পুরসভাতেও। […]
হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা।
হাওড়া, ২৬ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত ৩২তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হলো। ২৬ জানুয়ারি মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গণে এই বইমেলার শুভ সূচনা হয়। বইমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এ বছরে মেলার থিম ‘ভারতের সংবিধান, […]
হাওড়ায় বাম সংগঠনের ট্রাক্টর র্যালি।
হাওড়া, ২৬ জানুয়ারি:- সারা ভারত কিষাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে নয়া কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ ৭২তম সাধারণতন্ত্র দিবসের সকালে হাওড়ায় ট্রাক্টর র্যালির আয়োজন করা হয়। বালীখাল থেকে হাওড়ার ডিএম বাংলো পর্যন্ত আয়োজিত হয় ট্রাক্টর র্যালি। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে, কর্পোরেট স্বার্থবাহী আইন বাতিলের দাবিতে, ভারতের সংবিধান […]
সাংবাদিক বৈঠক করে তৃণমূল দলের কোর কমিটি ও মুখপাত্রের পদ ছাড়লেন বিধায়ক প্রবীর ঘোষাল।
হুগলি , ২৬ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরে সাংবাদিক বৈঠক করলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। বেশকিছু দিন ধরেই দলের বিরুদ্ধে মুখ খুলে বেসুরো ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। গতকাল মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। এরপরেই বিজেপি যোগের জল্পনা উঠেছিল রাজনৈতিক মহলে। এরপর সাংবাদিক বৈঠক করে সব বলবেন বলে জানিয়েছিলেন বিধায়ক। এবার সাংবাদিক বৈঠক করে […]

