স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আগামী মাসের ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজে অভিনব একটি উদ্যোগ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। সিরিজে মারণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের নাম সম্বলিত জার্সি পড়ে মাঠে নামবে জো রুটের দল। মূলত শিক্ষক, চিকিৎসক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মীসহ করোনা যুদ্ধে নাম লেখানো ব্যক্তিদের মধ্যে যাদের ক্রিকেটিয় ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাঁদের নাম লেখা জার্সিই পরবেন খেলোয়াড়েরা। একই সঙ্গে করোনা যোদ্ধাদের সম্মানে সিরিজটির নামকরন করা হয়েছে ‘রেইজ দ্য ব্যাট সিরিজ।’ মূলত ইংল্যান্ডের টেস্ট স্পন্সর স্পেকসেভারসই নিয়েছে এই উদ্যোগ। করোনাযোদ্ধাদের নামাঙ্কিত জার্সির ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘যেহেতু করোনাভাইরাসের কারণে বিরতির পর আমরাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু করতে যাচ্ছি, তাই এ সুযোগে আমরা সেসব মানুষদের সম্মান জানাতে চাই, যারা এ কঠিন সময়ে সামনে এগিয়ে এসেছে। রেইজ দ্য ব্যাট সিরিজটি তাদের প্রতি সম্মান জানানোর একটি পদক্ষেপ।’
Related Articles
আরজিকর হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন !
প্রদীপ সাঁতরা ,১২ মার্চ :- আরজি কর হাসপাতালে জরুরি বিভাগে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে। ধোঁয়া বেরোচ্ছে জরুরি বিভাগ থেকে। আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীরা। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিড়ে ঠাসা আরজি কর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন ওয়ার্ডের রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি বিভাগ থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে […]
যেদিন বিজেপি সরকারে আসবে , প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত ফলস্ কেস তুলে নেবে – দিলীপ ঘোষ।
সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- যেদিন বিজেপি সরকারে আসবে, সেদিন ১ম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত ফলস্ কেস তুলে নেব। শুধু বিজেপি নয়, সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধেও যে কেস হয়েছে তা তুলে নেব, আর ছোট তৃণমূল নেতাদের আটকে রাখার জন্য কেস দেওয়া হয়েছে তাও তুলে নেব। আজ হুগলির চাঁপদানীতে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন শ্রীরামপুর […]
মুখ্যমন্ত্রীর নির্দেশে আরামবাগে মেডিকেল টিম।
হুগলি, ৪ অক্টোবর:- ডিভিসির ছাড়া জলে ভাসছে আরামবাগ মহকুমার বিস্তীর্ন অঞ্চল। উদ্ধারের কাজে নামানো হয়েছে সেনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী জলে নেমেই বন্যা পরিস্থিতি ঘুরে দেখেছেন। বন্যার জল কমার সঙ্গে সঙ্গে জলবাহিত বিভিন্ন রোগ যাতে সৃষ্টি না হয় সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের নেতৃত্বে কলকাতা থেকে এক বিশাল […]









