স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- ইংল্যান্ড সফর অনিশ্চিত পাকিস্তানের। করোনা আক্রান্ত দুদিনে ১০ জন পাকিস্তান ক্রিকেটার। সোমবার শাদাব খান, হ্যারিস রাউফ ও হায়দার আলি ৩ জন আক্রান্ত হন। মঙ্গলবার জানা যায় আক্রান্ত হয়েছেন আরও ৭ জন ক্রিকেটার। যে পাক ক্রিকেটারদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তারা হলেন, ফাখার জামান, ইমরান খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ এবং কাশিফ ভাট্টি। রাওয়ালপিন্ডিতে চলা পাক ক্রিকেটারদের এই শারীরিক পরীক্ষা এখনও শেষ হয়নি। এখনও শোয়েক মালিক, পাক জাতীয় দলের ফিজিও ক্লিফ ডিকন এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের শারীরিক পরীক্ষা এখনও বাকি। তবে এই মোট ১০ ক্রিকেটার বাদেও পাকিস্তান জাতীয় দলের সাপোর্ট স্টাফ মালাং আলিও করোনায় আক্রান্ত হয়েছেন। আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সেই দলের সদস্য ছিলেন করোনায় আক্রান্ত পাক ক্রিকেটারদের বেশিরভাগ খেলোয়াড়। ফলে করোনা আতঙ্কে কাঁপছে গোটা পাক দল। যদিও ইংল্যান্ড সফর বাতিল করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
Related Articles
মোহনবাগান রত্নে এবার ভূষিত হবেন কারা জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক, ১৩ জুলাই:- করোনা আবহে অন্যান্য বারের মতো করে এবছর আর মোহনবাগান দিবস উদযাপন করা হবে না। ফুটবলপ্রেমীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। তবে প্রতিবারের মতোও এবারও মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে কিংবদন্তিদের। সোমবারই ক্লাবের তরফে সেই তালিকা প্রকাশ করা হল। এদিন ক্লাবের এক্সিকিউটিভ কমিটি আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে , এবার ভারতীয় […]
ভোট শুরুর ছয় ঘন্টা পর বাড়ি থেকে বেরোলেন অনুব্রত।
বীরভূম , ২৯ এপ্রিল:- শেষ দফার ভোটে ফোকাসে বীরভূম। ভোট শুরুর পর প্রায় ৬ ঘণ্টা বাড়ি থেকে বের হননি তিনি। কমিশনের নজরদারিতেই ছিলেন বীরভূমের জেলা সভাপতি। যার নাম বলা হচ্ছে তিনি কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দলীয় কর্মীর বাইকে চেপে গেলেন ভোট দিতে। গতকাল হঠাৎই কমিশনের চোখে বেপাত্তা […]
বন্যা নিয়ন্ত্রণে জল ধারণ ক্ষমতা খতিয়ে দেখার কাজ শুরু রাজ্যের।
কলকাতা, ২৭ এপ্রিল:- হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলার একাংশের বন্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকার রূপনারায়ণ ও দামোদরের জলধারণ ক্ষমতা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। রূপনারায়ন অ্যান্ড দামোদর মডেল রিসার্চ প্রজেক্টের আওতায় এই পরিদর্শনের কাজ শুরু হয়েছে। সেচ দফতরের আধিকারিকদের পাশাপাশি এক দল বিশেষজ্ঞ এই পরিদর্শনের কাজ করছেন। এই দলে আছেন রাজ্যের সেচ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার […]









