হুগলি , ২২ জুন:- দ্বাদশ বর্ষের পরীক্ষা শেষ হবার আগেই কন্যাশ্রীর আই ডি অন্যত্র ট্র্যান্সফার করে দেওয়ার অভিযোগ সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফলে কন্যাশ্রীর টাকা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের 44 জন ছাত্রী। তাই অবিলম্বে কন্যাশ্রীর ফর্ম ফিলাপ করে কন্যাশ্রীর অর্থ প্রদান করার দাবি জানিয়ে বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তা অবরোধ করল সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনী ছাত্রীরা। অবরোধের জেরে তীব্র যানজট তৈরী হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীদের কোনো অনুমতি ছাড়াই নাম ট্রান্সফার করে দিয়েছে স্কুলের খাতা থেকে। অথচ দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি। এর ফলে বঞ্চিত হচ্ছে কন্যাশ্রীর প্রাপ্য টাকা থেকে। এই বিষয়ে প্রধান শিক্ষক আশিস সিনহা র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেনি। পাশাপাশি প্রধান শিক্ষক ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বলে সুত্রের খবর।
Related Articles
পুলিশের গাড়িতে ধাক্কা চলন্ত ট্রাকের , আহত গুড়াপ থানার ওসি।
হুগলি, ৬ নভেম্বর:- রাস্তায় ডিউটিরত অবস্থায় পুলিশের গাড়িতে ধাক্কা চলন্ত ট্রাকের। ঘটনায় আহত হুগলির গুড়াপ থানার ওসি পুষ্পেন্দু সান্যাল ও এস আই সমীর মুখার্জী। তাদের গুরুতর আহত অবস্থায় বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গুড়াপ থানার অন্তর্গত বসিবপুর এলাকায় দূর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর। পুলিশের সূত্রে জানা গেছে, কোলকাতা থেকে বর্ধমান যাওয়ার সময় একটি […]
রাজ্য সরকারের উদ্যোগে, ভারতের প্রথম স্যানিটাইজ শহর কলকাতা!।
প্রদীপ সাঁতরা ,২৬ মার্চ:- কলকাতার প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে এখনো পর্যন্ত বাংলার সংস্কৃতি প্রবণ মানসিকতাকে কাঁধে করে বয়ে নিয়ে চলেছে স্বয়ং কলকাতাই। ভারত বর্ষ থেকে সেই কবেই ব্রিটিশরা তল্পিতল্পা গুটিয়ে ইংল্যান্ডে ফিরে গেছে। তারপর স্বাধীনতার সূর্যের আলোয় আজ ও ভারতবাসী উদ্ভাসিত কিন্তু বঙ্গের যে প্রাচীন ঐতিহ্যের লম্বা লিস্ট এখনো পর্যন্ত বিরাজমান, তা […]
অমর প্রতিভার মাঝে বাঙালির হৃদস্পন্দনে অমর হয়ে বেঁচে আছে কিশোর কুমার।
সোজাসাপটা ডেস্ক , ৪ আগস্ট:- যার সুরের মোহনায় প্রবাহিত হয় আট থেকে আশি সমগ্র মানব হৃদয়, যার কণ্ঠের জাদুতে অধীর হয়ে থাকে বৃষ্টি দিনে ঘরের ছাঁচের একঘেয়েমি টিপ টিপ শব্দ বা মধ্য দুপুরের ঘুম পালানো মেয়ে, আজ তাঁর জন্মদিন। তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় এবং পরিচিত কিশোর কুমার। তিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ […]








