হাওড়া , ২২ জুন:- বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা। বালি থানার অন্তর্গত বেলুড় স্টেশন রোডেই রয়েছে এই কারখানা। যেখানে কাজ করেন প্রায় ৪০ জন। প্রত্যেক মাসের ২২ তারিখ কর্মীদের বেতন হত। সোমবার সকালে যখন শ্রমিকরা কাজ করতে আসেন তখন কারখানা বন্ধের নোটিশ দেখেন তারা। গেটে তালা দেখে শ্রমিকরাও কার্যত হতবাক হয়ে যান। কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি বলে শ্রমিকরা জানান। কারখানার শ্রমিকরা জানান, মালিকপক্ষ মৌখিকভাবে বলেছিল লকডাউনের সময় যে তিন মাস কারখানা বন্ধ ছিল সেই সময়কার ৭৫ শতাংশ টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু লকডাউনের পর কারখানা ১৫ দিন চালানোর পরেও টাকা না দিয়ে কারখানা লকআউট করে দিল মালিকপক্ষ। শ্রমিকদের দাবি অবিলম্বে বেতন দিতে হবে এবং কারখানা খুলতে হবে।
Related Articles
জল খাবে কিন্তু ঘোলা করে খাবে , ভোট পিছনো নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের !
সুদীপ দাস, ১৫ জানুয়ারি:- জল খাবে কিন্তু ঘোলা করে খাবে, ভোট পিছনো নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের! পুরনিগম নির্বাচনের প্রচার উপলক্ষ্যে শনিবার চন্দননগরে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার প্রথমে পুরনিগমের ৬নম্বর ওয়ার্ডে লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় উপস্থিত হন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউ, স্থানীয় প্রার্থী শিপ্রা মন্ডল সহ […]
লোকাল ট্রেনের সিটের নিচে সদ্যোজাত কন্যা সন্তান ! চাঞ্চল্য হাওড়ার বামুনগাছিতে।
হওড়া, ৮ জুলাই:- লোকাল ট্রেনের সিটের নিচ থেকে উদ্ধার হলো এক সদ্যোজাত কন্যা সন্তান। শুক্রবার দুপুরে হাওড়ার লিলুয়া বামুনগছি কারশেডে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় রেলকর্মীরা দেখতে পান ওই সদ্যোজাতকে।সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড লাইনে। কন্যা শিশুটিকে উদ্ধার করে হাওড়া […]
পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে শুরু করেছে ডানকুনিতে।
হুগলি , ২৮ মে:- পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে শুরু করেছে ডানকুনিতে।আজ সতেরোটি ট্রেনে মহারাষ্ট্রের মুম্বাই,নাগপুর,সোলাপুর, থেকে থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার ফিরছে বাংলায়।গতকাল রাতেও নাগপুর থেকে দুটি ট্রেন শ্রমিকদের নিয়ে আসে।ডানকুনি স্টেশনে নামার পর ছোটো গাড়িতে চাপিয়ে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ডানকুনি লোকো মোটিভ কারখানা ক্যাম্পাসে।সেখান থেকে বাসে করে […]










