হুগলি,২১ ডিসেম্বর:- এনআরসির সমর্থনে এবার পদযাত্রায় পা মিলালো হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। আজ ত্রিবেনী পঞ্চানন তলা থেকে বিজেপির বাঁশবেড়িয়া মন্ডলের পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। যেখানে লকেট চ্যাটার্জীর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা বরুন ঘোষ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সপ্তর্ষি ব্যানার্জি, সুরেশ সাউ সহ বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিল পঞ্চানন তলা থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া খেলার মাঠে এসে সমাপ্ত হয়। এদিন লকেট চ্যাটার্জি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন তৃণমূল চারিদিকে হিংসা ছড়াচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে।
Related Articles
রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাস পরিসেবা।
হুগলি , ১৭ জুন:- রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাসের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। আজ দুটি বাস যথাক্রমে একটি আটটায় এবং একটি সাড়ে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পরিবহণ দফতরের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত ও তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু ও লোকাল তৃণমূল […]
ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিনা পয়সায় গৃহ শিক্ষকতা গোঘাটের সফিকের।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- বিনা পয়সার ডাক্তার দেখা গেলেও বিনা পয়সার শিক্ষক সচরাচর দেখা যায় না। কিন্তু ব্যতিক্রম ঘটনার সাক্ষী হুগলির গোঘাট গ্রামের মানুষ। ১৪ বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন গৃহ শিক্ষক শেখ আব্দুল সফিক। তিনি আবার বিশেষ চাহিদা সম্পন্ন। কেবল সমাজের ভবিষ্যৎ গড়ার নেশায় এবং শিক্ষকতার টানেই শারীরিক বাধা, আর্থিক বাধা উপেক্ষা করে গৃহশিক্ষকতা করে […]
ছেলে ফিরছে মায়ের কাছে , চোখের জলে অন্য মায়ের সন্তান ফিরিয়ে দিল আর এক মা।
দ:২৪পরগনা,২৬ জানুয়ারি:- সুন্দরবনের পালিত মায়ের বিরল দৃশ্য।দীর্ঘ ছয় মাস আগে উত্তরপ্রদেশের বারানসি জেলার চৌবেপুর থানার এলাকার ঘটনা। বছরের ২৩ এর যুবক ছোটেলাল যাদব নিখোঁজ হয়ে যায়। আর বাড়ি ফিরে না। বাবা বারানসি যাদব। নিকটাত্মীয় ও বিভিন্ন জায়গায় খোঁজ নিলে তাদের ছেলের কোন খোঁজ পাওয়া যায় না ।চৌবেপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এই যুবক মানসিকভাবে […]







