নদিয়া, ১৯ জুন:- হাট বসানো নিয়ে আপত্তি স্থানীয়দের।ঘটনা নদিয়ার শান্তিপুর থানার গোডাউন পাড়ায়।বেশকিছু ধরে ওই এলাকায় রেডিমেট জামা কাপড়ের হাট বসে।কিন্তু লক ডাউন শিথিল হবার পর থেকে স্থানীয় গোডাউন পাড়া মাঠে জত্রতত্র পয়সা নিয়ে দোকানীদের বসিয়ে দিচ্ছেন বেশকিছু অসাধু মানুষজন।স্থানীয়দের বক্তব্য শান্তিপুর স্টেশন লাগোয়া নীলমনি হাটের মালিক কতৃপক্ষের সাথে তারা কথা বলেছেন।কিন্তু কিছু অসাধু মানুষজন অর্থের বিনিময়ে তাদের শিশুদের খেলার মাঠ দখল করে হাটের দোকানীদের বসিয়ে দিচ্ছেন এমনটায় অভিযোগ তাদের।আজ ওই এলাকায় শিশুদের মাঠে হাটের দোকান পাঠ বে আইনীভাবে বসানোর প্রতিবাদে রানাঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন ওই এলাকার মহিলারা।এছাড়া ওই এলাকায় একটি পুকুরে নোংড়া আবর্জনা ফেলছেন অনেকে ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি বাড়তে পারে রোগব্যাধি।
Related Articles
সারা বাংলা দ্বৈত ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শেওড়াফুলিতে।
হুগলি, ৩১ মার্চ:- সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা হল শেওড়াফুলিতে। হুগলির শেওড়াফুলি সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোগে এবং শেওড়াফুলি নব তরুণ সংঘের সহযোগিতায় শেওড়াফুলি জমিদার রোড রামকৃষ্ণ ভবনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ৩২ টি টিমের ৬৪ জন প্রতিযোগীকে নিয়ে দুইদিন ধরে চলে এই প্রতিযোগিতা। রবিবার প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল […]
আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুঃসাহসী ডাকাতি ব্যান্ডেলে।
সুদীপ দাস , ১৫ জানুয়ারি:- বাড়ি ভাড়া নেওয়ার অছিলায় বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে। চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল বাঁশতলা মোড়ের বিক্রম নগরের বাসিন্দা দেবনারায়ন দত্তের বাড়িতে হঠাৎই কলিং বেল বাজাতে দরজা খুলে দেখে চার ব্যক্তি বাড়ি ভাড়া নেওয়ার আবেদন করে। বিক্রমবাবু নিজেই জানান বাড়ি ভাড়ার জন্য তিনি বিজ্ঞাপন করেছিলেন। তিনি […]
কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে দীর্ঘ লকডাউনে কাজহারা পরিবারের সন্তানদের পাঠ্যবই কিনে দিলেন হাওড়া জেলার গ্রন্থাগার কর্মীরা।
হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে দীর্ঘ লকডাউনে কাজহারা পরিবারের সন্তানদের পাঠ্যবই কিনে দিলেন হাওড়া জেলার গ্রন্থাগার কর্মীরা। গ্রন্থাগার কর্মীদের সহযোগিতা করলেন মানবিক বন্ধুরা। পশ্চিমবঙ্গ সাধারণের গ্রন্থাগার কর্মী সমিতির হাওড়া জেলা কমিটির উদ্যোগে শুক্রবার হাওড়া জেলা গ্রন্থাগারের সেমিনার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে গরিব পরিবারের সন্তানদের হাতে পাঠ্যবই ও পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা […]










