স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- তিন মাস বন্ধ থাকার পরে বৃহস্পতিবারেই ব্রাজিলের রিয়ো দে জেনেইরোতে শুরু হল স্থানীয় ফুটবল লিগ কারিয়োকা চ্যাম্পিয়নশিপ। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্ল্যামেঙ্গো বনাম বাঙ্গু। অতিমারির মধ্যেই ফুটবল ফেরানোর সিদ্ধান্তকে প্রবল সমালোচনা করেছে ব্রাজিলের দুই বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স ও বোতাফোগো। তাদের সঙ্গেই এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন রোনাল্ডোও। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপজয়ী এই প্রাক্তন স্ট্রাইকার মাদ্রিদে এক অনুষ্ঠানে বলেন, ‘‘এই মুহূর্তে গোটা দেশের যা অবস্থা, তখন ব্রাজিলের কারিয়োকা ফুটবল শুরু করে দেওয়ার সিদ্ধান্তের আমি বিরোধী।’’ যোগ করেন, ‘‘ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফের শুরু করার উদাহরণ সামনে রেখে এগোতে চাইছে ব্রাজিল। কিন্তু তা করা হচ্ছে অতিমারির কথা বিবেচনা না করেই।’’ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণে বুধবারেই ব্রাজিলে মারা গিয়েছেন ১,২৬৯ জন। লাতিন আমেরিকার এই দেশে মারণ এই ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪৬,৫১০ জন। এই অতিমারির মধ্যেই ফুটবল ফিরল ব্রাজিলে। যার প্রবল সমালোচনা করলেন ব্রাজিলের বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডো লুইস নাজারিয়ো দা লিমা।
Related Articles
এন,আর,সির পক্ষে ও বিপক্ষে মিছিলে ধুন্ধুমার হাওড়া স্টেশন এলাকা।
হাওড়া,২৩ ডিসেম্বর: একদিকে এনআরসির স্বপক্ষে মিছিল আর অন্যদিকে এনআরসির বিপক্ষে মিছিল। সোমবার দুপুরে এই দুই মিছিল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাম ছাত্র সমর্থকরা মিছিল নিয়ে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এলে তারা এনআরসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাশাপাশি সে সময় বিজেপির একটি মিছিল হাওড়া স্টেশন দিয়ে এনআরসির পক্ষে […]
ট্যাক্সিতে হারানো ব্যাগ উদ্ধার করে দিলেন হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের কর্মীরা।
হাওড়া, ২০ আগস্ট:- হুগলির রিষড়ার বাসিন্দা এক ব্যক্তির ট্যাক্সিতে হারানো দরকারি ব্যাগ উদ্ধার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের কর্মীরা। উত্তর কলকাতার শোভাবাজারের এক নার্সিংহোমে আইসিইউতে ভর্তি থাকা অসুস্থ বাবাকে দেখে ট্যাক্সিতে যখন ফিরছেলেন হাওড়া স্টেশনে নামার পর সেই ট্যাক্সিতেই খোয়া গিয়েছিল মূল্যবান সমস্ত নথি থাকা একটি ব্যাগ। এরপর তদন্তে নেমে […]
অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড, বুধবার ২৩ ফেব্রুয়ারী থেকে ফের খুলছে বেলুড় মঠ।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আগামী আগামী ২৩শে ফেব্রুয়ারি বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য […]









