হাওড়া, ৭ জুন:- গত ১৫ বছর আগে বিয়ে হয়েছিল গৃহবধূর। তাঁর দুই সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের ৬ মাস পর থেকেই বিভিন্ন কারণে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের পালপাড়া এলাকায়। অভিযোগ, সম্প্রতি শ্বশুরবাড়িতে অত্যাচারের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। ধারাল ব্লেড দিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করার ঘটনাও ঘটে। গত ২ জুন ভোরে ওই ঘটনার পর বেলুড় থানায় এই বিষয়ে এফআইআর করা হলেও প্রথমে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সালকিয়ার বাসিন্দা গৃহবধূ সুবিচারের আশায় বেলুড়ের শ্বশুরবাড়ির রাস্তায় ঘুরতে থাকেন। এলাকায় বিষয়টি জানাজানি হতে পরে পুলিশ ব্যবস্থা নেয়। থানায় ডেকে পাঠানো হয় শ্বশুরবাড়ির লোকজনকে। গৃহবধূর অভিযোগ, লকডাউনের আগে তাঁকে বলপূর্বক শ্বশুরবাড়ি থেকে মিউচ্যুয়াল ডিভোর্স পেপারে সই করিয়ে নেওয়া হয়। তারপর তাঁর সোনা গয়না সব হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়। স্বামী, ভাসুর, শ্বশুর, শাশুড়ীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ওই গৃহবধূ। ভাসুর তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিল বলেও অভিযোগ তাঁর।
Related Articles
অনুশীলন থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক খেলোয়াড়।
হুগলি,২১ ডিসেম্বর:- ক্রিকেট অনুশীলন থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক খেলোয়াড়। সরোজিৎ সাউ, ( ২৮) ব্যান্ডেল বি,টি,পি,এস ক্রিকেট একাডেমীর ছাত্র। সরোজিৎ এর বাড়ি বাঁকুড়ার মুকুটমণিপুরে হলেও হাওড়ার একটি আবাসনে থাকত। প্রতিদিনের মত প্র্যাকটিস সেরে ফেরার পথে ব্যান্ডেল কারশেড এর কাছেই ট্রেন থেকে পড়ে যায়, প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে ভর্তি […]
ভ্যাটে সদ্যোজাত শিশুর দেহ। চাঞ্চল্য গোলাবাড়িতে।
হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার নতুন মন্দিরের পাশে একটি ভ্যাট থেকে এক সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হলো। এই ঘটনায় বুধবার সকালে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি প্রথমে প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে। তারা থানায় খবর দেন। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর দেহ উদ্ধার করেন। কে বা কারা রাতের অন্ধকারে ওই সদ্যোজাত শিশুকে ফেলে গেছে […]
কলকাতায় আই লিগের নতুন নিয়ম, চমক জানুন ক্লিক করে
প্রসেনজিৎ মাহাতো , ৮ ডিসেম্বর:- নতুন বছরের শুরুতেই ফুটবল প্রেমীদের জন্য সুখবর। ৯ জানুয়ারী শুরু হচ্ছে আই লিগ। প্রথম দিনেই মাঠে নামছে মহমেডান। মঙ্গলবার আই লিগের সূচি ঘোষণা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সাত বছর পর আই লিগের মূলপর্বে ফিরেছে সাদা-কালো। জামশেদপুর এফ সি-র হয়ে আইএসএল খেলা তরুণ স্ট্রাইকার গৌরব মুখীকে সম্ভবত নিতে চলেছে মহমেডান। যুবভারতীতে হোসে […]







