সুদীপ দাস, ৬ জুন:- ব্যাঙ্ক ডাকাতির ৬ঘন্টার মধ্যেই ডাকাতির মাষ্টার মাইন্ড সহ চারজন ধরা পড়লো পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫০ শতাংশের বেশী খোয়া যাওয়া নোট। ধৃতরা সকলেই উত্তরপাড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোন পূর্ব অভিযোগ না থাকলেও ডাকাতির মাষ্টার মাইন্ড প্রীতম ঘোষ(৩২)-এর বিরুদ্ধে এরআগে বহু ব্যাঙ্ক, পেট্রোল পাম্প ও সোনার দোকানে ডাকাতির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ তারা উত্তরপাড়ার ইউনিয়ন ব্যাঙ্ক থেকে ১৮ লক্ষের বেশী টাকা ডাকাতি করে পালায়। এদিনই প্রথমে উত্তরপাড়ার ভদ্রকালি এলাকা থেকে ৩জনকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রীতমকে চুঁচুড়া রবীন্দ্রনগরে তার শ্বশুরবাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
Related Articles
নবগ্রামে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে।
হুগলি , ৪ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এলাকায় একটি পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে এলো। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি বিজেপি যোগের অভিযোগ করলেন নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার। নবগ্রাম ২ নম্বর স্কুল মাঠ এলাকায় একটি জমিতে পুকুর ভরাট […]
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার টাইপু চা বাগানে কিশোরের মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ।
শিলিগুড়ি , ১৮ আগস্ট:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের টাইপু চা বাগানের হাটখোলা লাইনে ছয় বছরের কিশোরের পায়ে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । মৃত কিশোরের নাম এসওয়ান্ত লোকার(৬) । জানা গিয়েছে যে বিগত তিন বছর থেকে পায়ের সংক্রমনের সমস্যায় ভুগছিল । এরপর স্থানীয়রা একটি স্বেচ্চাসেবী সংস্থাকে চিকিৎসার করার জন্য বলেন […]
পুরোনো ফেরি ঘাটের পাশেই নতুন ফেরি ঘাট চুঁচুড়ায়।
হুগলি, ৭ ফেব্রুয়ারি:- আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল চুঁচুড়ার নব নির্মিত গ্যাংওয়ে ও পন্টন জেটি ঘাটের। বুধবার হাওড়া জেলার প্রশাসনিক সভা থেকে ফেরিঘাটের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রীদের চাপ কমাতে চুঁচুড়া লঞ্চ ঘাটের পাশেই তৈরী করা হয়েছে অত্যাধুনিক এই জেটি। ৩ কোটি ১২ লক্ষ ৪২ হাজার টাকা ব্যায়ে এই ফেরি ঘাট তৈরী হয়েছে। […]







