হাওড়া, ৩ মে:- বর্তমানে করোনা এবং সাইক্লোনের সঙ্কটময় পরিস্থিতিতেও বিজেপি বাংলা বিরোধী চক্রান্ত করে চলেছে। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে চলেছে।বুধবার দুপুরে হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের এক সাংবাদিক বৈঠকে বিজেপির এই বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে দলের তরফ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কমিটির দলীয় সদর কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন দলের হাওড়া জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। এদিন অরূপ রায় বলেন, হাওড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বেড়েছে। জেলার কোভিড হাসপাতালে ভালো চিকিৎসা হচ্ছে। এখন করোনার পর্যাপ্ত টেস্ট হচ্ছে। এই কারণেই পজিটিভ বাড়ছে। অনেক পরিযায়ী বাড়ি ফিরছেন। আমফান মোকাবিলায় প্রশাসন, পুরসভা, সিইএসসি, দমকল ভালো কাজ করেছে। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। আমফানের কারণে পদ্মপুকুরে জলের সমস্যা হয়েছিল। নতুন পুর কমিশনার উদ্যোগ নিয়ে ২৪ ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করেছেন। পুরবোর্ড না থাকায় কিছু সমস্যা থাকলেও তা মেটানোর চেষ্টা চলছে।
Related Articles
স্বর্গবাসের পর ২য় ডোজের শংসাপত্র, মৃত মাকে ফেরানোর আর্জি ছেলের!
সুদীপ দাস, ২১ নভেম্বর:- সরকারি খাতায় কোভিডে মৃত্যু হয়েছে মায়ের। যার শংসাপত্রও রয়েছে ছেলের হাতে। মৃত্যুর মাসখানেক আগে কোভিডের প্রথম ডোজ নিয়েছিলেন ওই প্রৌঢ়া। কিন্তু সেই মৃত মায়েরই ২য় ডোজের শংসাপত্রও চলে এলো ছেলের হাতে! তবে কি মা বেঁচে রয়েছেন? অসম্ভব হলেও মাঝে মাঝেই নিজের বিবেককে এ প্রশ্নই করছেন ছেলে! আর তা থেকেই সরকারের কাছে […]
হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন।
হাওড়া, ৬ এপ্রিল:- হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কের পাশে রানিহাটির অস্থায়ী মাছ বাজারে ওই আগুন লাগে। কমপক্ষে প্রায় ৩০ দোকানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। বিকাল ৪.১৫ মিনিট লাগে ওই আগুন। হাওড়া এবং উলুবেড়িয়া থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে […]
ছেলেধরা সন্দেহে ৫ জনকে আটকে রাখাকে কেন্দ্র করে উত্তাল তারকেশ্বর।
হুগলি, ২০ অক্টোবর:- ছেলেধরা সন্দেহে ৫ জনকে আটকে রাখাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো তারকেশ্বরের মির্জাপুর এলাকা। গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। জ্বললো আগুন, পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি সামলাতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। অবশেষে ফায়ার ব্রিগেডের জলের সাথে ছোড়া হয় টিয়ার গ্যাস। এলাকা ফাঁকা করে […]











