তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার বিতরণের কাজ শুরু করেছে। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি যাদের বাড়ি উড়ে গেছে তাদের জন্য ত্রিপল দেওয়া হচ্ছে। বর্তমানে মৌসুমী দ্বীপের বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী স্বামী সত্যমিত্রানন্দ মহারাজের নেত্রিত্বে রান্না করা খাবার দেওয়া হচ্ছে জলবন্দী মানুষদের নৌকোর মাধ্যমে খাবার নিয়ে গিয়ে।
Related Articles
পুর প্রশাসকমন্ডলীর সদস্যরাই ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখলেন।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- মঙ্গলবারই বালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলী। সেখানে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই এদিন বুধবার বালি, বেলুড়, ঘুসুড়ি, সালকিয়ার রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন পুর আধিকারিকরা৷ এদিন প্রশাসকমন্ডলীর অন্যতম তিন সদস্য রিওয়াজ আহমেদ, মঞ্জিৎ র্যাফেল ও রাইচরণ মান্না পুরনিগমের নিকাশি বিভাগের […]
২৯৪ দফাতেও বাংলায় নির্বাচন হয় , তাহলেও আমরা ২২৫টার বেশি আসনে জিতব – অরূপ রায়।
হাওড়া , ৭ মার্চ:- “বাংলায় ৮ দফায় নির্বাচন ঘোষণা করে মমতাকে শায়েস্তা করার চেষ্টা করা হয়েছে। যদি ২৯৪টা আসনের জন্য ২৯৪ দফাতেও বাংলায় নির্বাচন হয়, তাহলেও আমরা ২২৫টার বেশি আসনে জিতব।” রবিবার বিকেলে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ানন্দ পার্কে আয়োজিত বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়। তিনি বলেন, “এবারের […]
অবরুদ্ধ জাতীয় সড়ক, বন্ধ বাস পরিষেবা! চাঁচলে বিজেপির বিক্ষোভ অবস্থান।
মালদা, ২৮ এপ্রিল:- মুখ্যমন্ত্রী হাই হাই, পুলিশ মন্ত্রী হাইহাই, ন্যায় বিচার না পেলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই! এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন বিজেপি কর্মীরা। শুক্রবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ সফল করতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে মালদহের চাঁচলের জিয়াগাছি ৮১ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভের […]








