হাওড়া, ৩ মে:- লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খোলা হল মন্ত্রী লক্ষীরতন শুক্লার ক্রিকেট একাডেমি। করোনাভাইরাসের সতর্কতা হিসাবে বন্ধ করা হয়েছিল ওই ক্রিকেট একাডেমি। এদিন খুদে ক্রিকেটারদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাঠ শেখানো হয়। এদিন একাডেমির ছাত্রদের থার্মাল চেকিং করা হয়। উল্লেখ্য, এর আগে বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে গত ১৪ মার্চ থেকে ১৫ দিনের জন্য বন্ধ রাখা হয় ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্পোর্টস অ্যাকাডেমিও। হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এল আর এস বাংলা স্পোর্টস অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের জন্য করোনা সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর গোটা দেশে লকডাউন শুরু হয়। এই কারণে আরও দীর্ঘদিন বন্ধ ছিল এই একাডেমি।
Related Articles
বেসরকারিকরণের প্রতিবাদে গঙ্গায় তর্পণ।
হাওড়া, ৬ অক্টোবর:- শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের প্রতিবাদে এবং ৬০ বছর অবধি চাকুরী স্থায়ীকরণের দাবীতে অভিনব প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের সদস্যরা। বুধবার এনএসকিউএফ শিক্ষক, শিক্ষিকা ও ল্যাব কর্মীবৃন্দ হাওড়া চাঁদমারি ঘাটে গঙ্গায় নেমে তর্পণ করে বেসরকারীকরনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, “বেসরকারিকরণের বিরুদ্ধে রাজ্য সরকার […]
জি টি এর নবনির্বাচিত বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জুলাই:- পাহাড়ের মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে। কারও কথায় সেখানে যেন নতুন করে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিংবাসীর কাছে আবেদন জানিয়েছেন। দার্জিলিং ম্যালে আজ গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ-র নব নির্বাচিত বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেন। তিনি বলেন, পাহাড়ে শান্তি থাকলে অর্থনীতি আরও ভালো হবে। পাহাড়ে এত […]
এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়।
বাঁকুড়া, ১১ মার্চ :- এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর গ্রামে। মৃতের নাম শিবু মুর্ম্মু (৪০)। স্থানীয় সূত্রে খবর, শিবু মুর্ম্মু নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবার ও গ্রামের লোকজন ঐদিন রাতভর খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। বুধবার সকালে গ্রামের […]








