সুদীপ দাস, ১ জুন:- মাসখানেক আগেই করোনা আতঙ্ক গ্রাস করে ছিলো চন্দননগর উর্দ্দিবাজারকে। তড়িঘড়ি পুলিশ-প্রশাসনের উদ্যোগে ঘিরে ফেলা হয়েছিলো চন্দননগর পুরনিগমের ১২নম্বর ওয়ার্ডের এই উর্দিবাজার এলাকা। মূলতঃ মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস এই এলাকায়। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা মহঃ আনোয়ার সহ বেশকয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় রিতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো গোটা জেলাজুড়ে। এখানকার বহু পরিবারকেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছিলো। যদিও অত্যন্ত সূখবর যে উর্দ্দিবাজারকে বর্তমানে করোনা মুক্ত বলা যেতেই বলা যেতেই পারে। কোভিড-১৯ এখানে থাবা বসালেও কারোর প্রান আমাদের এখানে কাড়তে পারেনি। যে’কজন উর্দ্দিবাজারে করোনা পজেটিভ হয়েছিলো তাঁরা সকলেই করোনাকে জয় করে ফিরেছে। তবে দিনকয়েক আগের স্মৃতি ভুলতে পারেনি এখানকার মানুষরা। তাঁরা বলেন সেসময় আমরা কেমন জানি একঘরে হয়ে গিয়েছিলাম। কেউ বুঝতেই চাইছিলো না যে করোনা কোন ধর্ম দেখে আসেনা। অন্যদিকে এবিষয়ে করোনাকে জয় করা তৃণমূল নেতা মহঃ আনোয়ার বলেন এখনও উর্দিবাজারের মানুষ শুনলে কেউ কাজ দিচ্ছে না। আমরা চাই কেউ যেন আমাদেরকে ভূল না বোঝে।
Related Articles
রেলের অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান, মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ায় রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রবেশ করতেই হায় হায়, জয় শ্রীরাম স্লোগান। রেল মন্ত্রী সহ বিজেপি নেতাদের বারবার অনুরোধ স্বত্বেও বিজেপি বিধায়কদের বসার জায়গা থেকে স্লোগান চলতে থাকে। প্রতিবাদে মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশেই আলাদা চেয়ারে বসলেন। রেলমন্ত্রী ও রাজ্যপালের অনুরোধ স্বত্বেও অনড় মুখ্যমন্ত্রী। Post Views: 371
মাথাভাঙ্গায় ৫০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
কোচবিহার , ১৩ মার্চ:- ফের বড়সড়ো সাফল্য পেল মাথাভাঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ জনকে আটক করে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কে বৈরাগী হাটে। জানা গেছে, আজ সকাল বেলায় গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে […]
কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলবে স্কুল। তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও।
হাওড়া, ২৮ অক্টোবর:- করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল, কলেজ সহ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ খোলা হবে। সেইমতো কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলতে চলেছে স্কুল। স্কুল খোলার আগে তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও। স্কুলে চলছে স্যানিটাইজেশনের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল খোলার বিষয়ে তৎপর হাওড়ার […]








