হাওড়া,১ জুন:- পঞ্চম দফার লকডাউনে কন্টেনমেন্ট জোনের বাইরে বাকি সব এলাকায় পরিস্থিতি আজ থেকে স্বাভাবিক হল হাওড়াতেও। আজ সকাল থেকে হাওড়া ব্রিজ ছিল পুরানো ছন্দেই। হাওড়া ব্রিজ দিয়ে সরকারি, বেসরকারি বাস, মিনিবাস, প্রাইভেট গাড়ি যাতায়াত করতে দেখা যায় সকাল থেকেই। সব আসনে যাত্রী নিয়েই বাসগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। অফিস টাইমে যাত্রীদের ভীড় ছিল। হাওড়া ময়দান – শিয়ালদহ, হাওড়া ময়দান – বেহালা সহ বিভিন্ন রুটের বেসরকারি বাস, মিনিবাস এদিন দেখা গেছে। অনেকেই বাসের ভীড় এড়িয়ে সাইকেল নিয়েই হাওড়া ব্রিজ পার হয়েছেন। সাইকেল নিয়েই গন্তব্যস্থলে রওনা হয়েছেন।
Related Articles
জলমগ্ন এলাকা, যন্ত্রণা থেকে মুক্তি পেতে হুগলিতে পথ অবরোধের শামিল স্থানীয়রা।
হুগলি, ১৫ জুলাই:- জল যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ, প্রতিবাদে বৈচিগ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের। বেহাল নিকাশি ব্যবস্থা, ডিভিসি ক্যানেলের জল ডুকছে এলাকায়, দুর্ভোগে বাসিন্দারা। নিম্নচাপের জেরে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিম পাড়া এলাকার। প্রতিবাদে মঙ্গলবার পান্ডুয়ার বৈঁচিগ্রাম জি টি রোড অবরোধ […]
ফের কুমিরের আতঙ্ক ভাগীরথী নদীতে।
নদীয়া, ১৬ মার্চ:- ফের মৎস্যজীবীদের নজরে এলো কুমির। নদীয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাৎই মৎস্যজীবীরা দেখতে পান কুমির। জাল ফেলে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। জানা যায় মৎস্যজীবীরা জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথীতে, তখনই তাদের নজরে আসে কুমির। যার ফলে আতঙ্কে অনেকেই আর যায়নি মাছ ধরতে। মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে […]
করোনা ঠেকাতে দুরত্বই পথ , রেশনে এবার খুঁড়োর কল।
সুদীপ দাস,২ এপ্রিল:- করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব উদ্যোগ ব্যান্ডেল দেবানন্দপুরের একটি রেশন দোকানে। খাদ্যসামগ্রী দেওয়ার সময় গ্রাহকদের থেকে প্রায় সাড়ে তিন ফুট দূরত্ব বজায় রেখে পাইপের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। মোটা পাইপের একদিক দোকানের দিকে। অন্যদিক বাইরের দিকে। দোকানের ভিতরে থেকে পাইপের এক মুখে পন্যসামগ্রী ঢেলে দেওয়া হচ্ছে। বাইরের দিকে থাকা অন্য […]










