হুগলি, ৩১ মে:- বাড়ির রাস্তা তৈরি কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হরিপালের খামারচন্ডি গ্রাম। ঘটনায় হরিপাল কলেজের সামনে তৃণমূল কংগ্রেসের কার্ষালয়ে ভাঙচুর করার অভিযোগ বিজেপি দুস্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে যায়। সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী ইটের ঘায়ে আহত হয়েছে। পাশাপাশি বিজেপির এক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্হলে বিশাল পুলিশবাহিনী রয়েছে।
Related Articles
উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বেসরকারি নিয়োগের ভাবনা রাজ্যের।
কলকাতা, ২৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। এবার রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বেসরকারি পেশাদারদের নিয়োগ করার সিদ্ধান্ত রূপায়নের পথে এগোচ্ছে নবান্ন। রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তৈরি করা, প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার পাশাপাশি সরকারের কাছে চূড়ান্ত পেশাদারিত্ব আনতেই এই উদ্যোগ বলে জানা গেছে। খুব শীঘ্রই মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ করা হবে বলে […]
শিবপুরের পুকুরে ভেসে উঠল অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। চাঞ্চল্য।
হাওড়া,৩ মার্চ:- হাওড়ায় শিবপুর এলাকার একটি পুকুর থেকে মধ্যবয়স্ক এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটি পচাগলা অবস্থায় জলে ভাসছিল। পুলিশ জানিয়েছে, শিবপুর দীনবন্ধু ব্রাঞ্চ স্কুলের পিছনে মুখার্জিপাড়ায় ‘শোলাপুকুরে’ এদিন সকালে ওই দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছায় শিবপুর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। অজ্ঞাতপরিচয় […]
আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ ১০ই ফেব্রুয়ারি।
কলকাতা, ২১ ডিসেম্বর:- আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারী। সংসদের শীতকালীন অধিবেশন এখনও শেষ হয়নি। তার আগেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারি। বাজেট অধিবেশন শুরু […]








