উঃ২৪পরগনা ,৩০ মে:- আজ হালিশহর 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তেজনা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং দেখতে গেলে সেখানে বেরিয়ে আসার সময় শাসকদলের কর্মীরা তাকে দেখে বিক্ষোভ করে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই ঘটনা দেখার পর পাল্টা বিক্ষোভ করে বিজেপি কর্মীরা এবং হাতাহাতি হয় দু’দলের মধ্যে এই ঘটনায় আহত দু’দলের কয়েকজন কর্মী ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বীজপুর থানার পুলিশ। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকা দেওয়ার জন্য শাসক দলের উপর দোষ চাপাচ্ছে বিজেপি বললেন শাসকদলের নেতৃত্বরা।
Related Articles
দোলে রঙিন হয়ে উঠল শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড।
হুগলি, ৩ মার্চ:- দোলের সকালে রঙিন হয়ে উঠলো হুগলির শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড । নাচে, গানে, আবির রঙে মেতে উঠলো এই এলাকার আট থেকে ৮০। হোলির সকালে রঙিন এই মিলন মেলার উদ্যোক্তা ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রধান পরিষদ তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রঙিন চরিত্রের সকলের প্রিয় ভাই দা (সুবীর ঘোষ)। নীল […]
রথে জিলিপি মিষ্টিমুখ করিয়ে হাওড়ায় ভোটের প্রচার সিপিএম প্রার্থীর।
হাওড়া, ২০ জুন:- রথের সন্ধ্যায় হাওড়ার আন্দুলে সিপিএম প্রার্থীর অভিনব প্রচার। জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করালেন ভোটারদের। প্রচারে নেমে এইভাবেই ভোটারদের মন জয় করার চেষ্টা করলেন আন্দুল রায়পাড়া ৬০ নম্বর বুথের সিপিএমের গ্রামসভার প্রার্থী রীনা দত্ত চৌধুরী। তিনি সংবাদমাধ্যমে বলেন, জিলিপির মত মিষ্টি হোক সকলের সম্পর্ক। জিলিপির প্যাচের মতো যেন সম্পর্ক না হয়। রাজনৈতিক সম্পর্ক সকলের […]
দু একজন দলবদল করলে তার প্রভাব দলের উপর পড়বে না – ফিরহাদ হাকিম।
শিলিগুড়ি, ২৯ নভেম্বর:- সোমবার তৃনমূলের একটি মিছিল ও গান্ধী মূর্তির উদ্বোধনের জন্য এদিন শিলিগুড়ি আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং শিলিগুড়িতে একটি বেসরকারি হোটেলে রয়েছেন তিনি। এরপর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন দু একজন দল বদল করলে তার প্রভাব দলের উপর পড়বে না। কারন তৃনমূল কংগ্রেস গুজরাট […]








