নদীয়া ,৩০ মে:- লক ডাউনে রাজ্যের সমস্ত গণপরিবহন ব্যবস্থার বন্ধ হওয়ার সাথে প্রধান রেল চলাচল বন্ধ। রেল লাইনের ধারে বসবাসকারী সাধারণ মানুষ রেল চলাচল বন্ধ নিশ্চিত জেনে নিজেদের অভ্যাসগত কারণেই রেললাইনের ওপর অবাধে শিশুদের খেলা, বৃদ্ধদের অবসর কাটানো, গৃহপালিত পশুদের বিচরণ ভূমি, মহিলাদের কাপড় কাচা বাসন মাজা কাপড় শুকানোর মতন বেশ কিছু কাজ চলছে নিত্যনৈমিত্তিক। স্বাভাবিক অবস্থায় একটা নির্দিষ্ট সময় ছিল ট্রেন চলাচলের। কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে হঠাৎ মালগাড়ি, ইনস্পেকশন ইঞ্জিন ঢুকে পড়ছে হঠাৎই। কিছুদিন আগেই উত্তরাখণ্ডে রেল লাইনে হঠাৎ চলে আসা ট্রেন কেড়ে নিয়েছিলো বেশকিছু শ্রমিকের প্রান। তাই রেল কর্তৃপক্ষের উপর ভরসা না করে,রানাঘাট জেলা পুলিশের নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে গোবিন্দপুর অঞ্চলের রেললাইনে ধারে পাঁচটি লৌহ নির্মিত সাইনবোর্ড লাগানো হয়। প্রশাসন সূত্রে জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত বাথনা,শিয়ালদহ বাজার, ফুলিয়া, শান্তিপুর দুই নম্বর এবং তিন নম্বর রেলগেট অঞ্চলে আরো 30 টি এ ধরনের সাইনবোর্ড লাগানো হবে।
Related Articles
মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক করলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক।
কলকাতা, ৪ এপ্রিল:- লোকসভা নির্বাচন নিয়ে বাংলা নিয়ে বেশি বারম্বার তৎপর হতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে। এই আবহে বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠকের সঙ্গে বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা। জানা গিয়েছে, তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট বৈঠক হয়েছে। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখন জানা যায়নি। এদিন […]
আবারও রক্তাক্ত দিনহাটা, তৃণমূল;বিজেপি সংঘর্ষে আহত ২ তৃনমূল কর্মী।
দিনহাটা, ৪ ডিসেম্বর:- পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই আবার সন্ত্রাসমুখী দিনহাটা। শনিবার রাতে দিনহাটা ১ নম্বর ব্লকে শাসক ও শাসক বিরোধী দুই দলেরই সভা ছিল। দিনহাটা নিগমনগরের তৃনমূলের পথসভা ছিল এবং আমবাড়িতে বিজেপির কর্মীসভা ছিল। তৃনমূলের অভিযোগ পথসভা থেকে তাদের কর্মীরা ফেরার পথে অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিতো দুষ্কৃতীরা এবং এই ঘটনায় আহত হয় ২ তৃণমূল […]
কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে মানুষকে ভোট দিতে যাবার কথা বলায় রিপোর্ট তলব কমিশনের।
হাওড়া , ৭ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে গ্রামবাসীদের ভোট দিতে যাওয়ার কথা বলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। ভিডিও ফুটেজ সহ তার মন্তব্য নিয়ে আগামীকালের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এইদিকে তৃণমূল নেত্রীর এই মন্তব্যের […]










