হাওড়া ,৩০ মে:- শনিবার হাওড়ার লিলুয়ার ভট্টনগরে হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচি।লকডাউনের জন্য চারিদিকে রক্তদান শিবির বন্ধ। তার জন্য ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। তাই এই মূহুর্তে এই রক্তদান শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, এদিন এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশজন রক্তদান করেন। এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি রেখা রাউত, তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেত্রী চৈতালি বিশ্বাস সহ অন্যান্যরা।
Related Articles
করোনায় মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পাওয়ার নিয়ম কিছুটা শিথিল করলো সরকার।
কলকাতা , ২৪ এপ্রিল:-করোনা রোগীর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়ে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার এ সংক্রান্ত নিয়ম কানুন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে আজ এক সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে কোনও করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে, যে চিকিৎসকের অধীনে সরাসরি অথবা ভার্চুয়ালি তাঁর চিকিৎসা চলছিল, সংশ্লিষ্ট […]
সিপিএমের বুকস্টল ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
হুগলি , ২৫ অক্টোবর:- হুগলীর বৈদ্যবাটী ১১ নম্বর রেলগেটের সামনে সিপিএমের বুকস্টল ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে এই ঘটে। বুকস্টল ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে আজ সকালে বৈদ্যবাটী জিটিরোড অবরোধ শুরু করে সিপিএম কর্মীরা। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। Post Views: 413
রূপোর বাট সহ হাওড়া স্টেশন থেকে ধৃত বিহারের যুবক। উদ্ধার রূপোর গয়না।
হাওড়া,২৮ ফেব্রুয়ারি:- রূপোর বাট সহ হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জিআরপির একটি দল স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে ওই যুবককে হাতেনাতে ধরে। তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ পিস রূপোর বাট এবং এক কেজি ওজনের রূপোর গয়না। রেল পুলিশ সূত্রে জানা গেছে জিআরপি-র এস আই প্রশান্ত […]






