নদীয়া , গোঘাট, ২৭ মে:- কয়লাখনি গুলির বেসরকারিকরণ , পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ১৪ দিন কোয়ারান্টিনে থাকার খাদ্য যোগান ,ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা শ্রমিকের একাউন্টে দেওয়া সহ বেশ কিছু দাবীতে সরব হলেন আই এন টি ইউ সি, এ আই টি ইউ সি, সি আই টি ইউ এর শ্রমিক সংগঠনগুলো। রাজ্যবাসী এ ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয় বেশ কিছুদিন আগেই, আমফান ঝড়ের ফলে স্থগিত ছিল। আজ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নিজ নিজ সংগঠনের ফ্লাক্স ব্যানার নিয়ে। শান্তিপুরে আজ কাশ্যপপাড়া পোস্ট অফিসের সামনে এ আই টি ইউ সির পক্ষ থেকে তপন কর্মকার, সি আই টি ইউ পক্ষ থেকে সৌমেন মাহাতো, আইএন টি টি ইউ সি পক্ষ থেকে অলক চ্যাটার্জী এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি আরামবাগে ও একই দাবিতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নীতির ফলে মানুষরা পড়েছে বেকায়দায় এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের সম্পর্কে কোনরূপ কোন চিন্তাভাবনা নেই এই দুই সরকারের এমত অবস্থায় এই শ্রমিকদের উপযুক্ত পদক্ষেপ নেয়ার জন্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানোর জন্য সি আই টি ইউ শাখার পক্ষ থেকে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
Related Articles
মোদীর গড়ে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল।
হাওড়া, ৩ মার্চ:- উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বুধবার বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকাও দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগানও ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় ধিক্কার মিছিল করে তৃণমূল। বারাণসীর ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১০টায় হাওড়ার শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া […]
আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা।
হুগলি,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা। নতুনভাবে সজ্জিত কোন্নগর জিটি রোড এর উপর প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এদিন বসেছিল কবিতা পাঠের আসর । ভাষা দিবস উপলক্ষে স্থানীয় ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট কবিরা অংশ নেন কবিতা পাঠের আসরে। সারাদিন ধরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান উপস্থিত কবিরা। এই […]
মুখ্যমন্ত্রীর কথাতেই সীলমোহর পাহাড়ে, মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন।
কলকাতা, ২৯ জুন:- একদশক পর গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা জিটিএ’র ভোট হল পাহাড়ে। তাই পাহাড়ের মানুষের জনাদেশ জানতে তীব্র কৌতুহল তৈরি হয়েছিল জনমানসে। ভোটের ফল প্রকাশের পর দেখা গেল পাহাড়ের মানুষ ভোট দিয়েছেন উন্নয়ন আর গণতন্ত্রের পক্ষেই। বিচ্ছিন্নতাবাদীদের কোনও স্থান সেখানে নেই মুখ্যমন্ত্রীর একাধিক বার বলা সেই কথাতেই শিলমোহর পড়ল পাহাড়ের জনাদেশে। তৃণমূলের সঙ্গে অলিখিত […]










