হুগলি ,২৫ মে:- করোনা আবহেই অনারম্বরভাবে কোন্নগর পুরসভায় পালিত হল বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন।সোমবার পুরসভার সভাকক্ষে স্থানীয় কয়েকজন শিল্পী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কবিতাপাঠ ও সঙ্গীত পরিবেশন করেন।সেখানে হাজির ছিলেন পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় ও উপ পুরপ্রধান গৌতম দাস ও বেশ কয়েকজন কাউন্সিলর।এ দিন পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় বলেন,’পরাধীন ভারতে কোন্নগর ছিল বিপ্লবীদের ঘাটি। ঋষি অরবিন্দের মতো মনিষী কোন্নগরের ভূমিপুত্র। নজরুলের ভাবধারায় উব্দুদ্ধ হয়ে অগ্নিযুগে অনেকেই স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছে।তাই আজকের দিনে স্বাস্থ্যবিধি মেনেই মনিষী কে স্মরণ করেছি’।
Related Articles
ধর্মঘটে সামিল হওয়ায় স্কুলে শিক্ষকদের ঢুকতে বাধা হাওড়ায়।
হাওড়া, ১১ মার্চ:- ডিএ বঞ্চনার প্রতিবাদে শুক্রবার সব সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই ধর্মঘটে সামিল হওয়ায় হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহের একটি হাইস্কুলে শনিবার শিক্ষকদের ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা এবং অবিভাবকদের একাংশ। শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার কারণেই স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে […]
হাওড়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ পাঁচ শতাধিক কর্মী সমর্থকের।
হাওড়া, ২৯ আগস্ট:- হাওড়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে আসা কর্মী-সমর্থকদের দলে যোগদান করান তৃণমূল নেতা অরূপ রায়। যুব কংগ্রেস নেত্রী দেবলীনা দাস, যুব কংগ্রেস নেতা দেবায়ন শেঠ, আকাশ লাল, রাজেশ প্রামাণিক, মহম্মদ গনি মোল্লা, হায়াত শেখ, অভিষেক […]
স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়ে নিখোঁজ ছাত্রী চন্দননগরে।
হুগলি, ১৮ সেপ্টেম্বর:- মামার বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী, খুঁজে দিতে সমাজ মাধ্যমে আবেদন, চন্দননগর থানায় মিসিং ডায়রি। দুশ্চিন্তায় বৃদ্ধ দম্পতি। মাস সাতেকের মধ্যে মা বাবার মৃত্যুর পর চন্দননগরের কাঁটাপুকুরে মামার বাড়িতেই গত কয়েক মাস ধরে থাকছিল শর্মিষ্ঠা মুখোপাধ্যায়(১৫)। ইমামবাড়ার কাছে একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস টেনের ছাত্রী সে। […]










