স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- বেহালা চৌরাস্তার প্লেয়ার্স কর্নারে নিজের পাড়ার পুজোর উদ্বোধন করলেন মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন তিনি। পাড়া, প্রতিবেশীদের সঙ্গে উৎসবে মাতলেন মহারাজ। তবে এদিন মানুষকে পুজোতে বাড়িতে থাকার অনুরোধ করলেন করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য। অন্যদিকে আগামী বছরে হয়তো দেশের মাটিতে ফিরতে পারে ক্রিকেট। ২০২১ সালের শুরুতেই ভারত সফরে আসার কথা ইংল্যান্ডের। আর ওই সফরেই দ্বিতীয় দিন–রাতের টেস্টের সাক্ষী থাকতে চলেছেন দেশের ক্রিকেট প্রেমীরা। কলকাতার পর আমেদাবাদে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় দিন–রাতের টেস্ট। মঙ্গলবার কলকাতায় প্রেস ক্লাবে আয়োজিত হয়েছিল CPIM নেতা তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্যের বই প্রকাশের অনুষ্ঠান। সেখানেই একথা জানান সৌরভ। বলেন, ‘‘ইংল্যান্ড সফরের দিন–রাতের টেস্টটি হবে আমহেদাবাদেই।’’ এদিকে, করোনা নিয়ে লেখা শিলিগুড়ির বিধায়ক ও প্রশাসক অশোকবাবুর বই প্রকাশ করতে পেরে খুবই খুশি সৌরভ। ‘করোনা পূর্ব ও উত্তর, নগরায়ন ও নগর অর্থনীতি’ নামে বইটি লিখেছেন অশোকবাবু।
Related Articles
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে প্রস্তুতি হিসাবে প্রতি জেলায় সমন্বয় বৈঠক।
কলকাতা, ৮ ডিসেম্বর:- আগামী বছর রাজ্য সরকারের প্রস্তাবিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রতিটি জেলায় শিল্পপতি ও বণিকসভা গুলির সঙ্গে সমন্বয় বৈঠক বা সিনার্জি শুরু হতে চলেছে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই জেলা শিল্প সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন জেলার মোট ১১টি কেন্দ্রে এই সম্মেলন আয়োজন করা হবে বলে নবান্ন […]
পঞ্চায়েতে বাংলার মানুষ কাকে নিশ্চিহ্ন করে সেটা সময় বলবে, শ্রীরামপুরে দিলীপ।
হুগলি, ৩০ এপ্রিল:- শ্রীরামপুর নাগরিক মঞ্চের আহ্বানে মাহেশ সুরকি ঘাটে গঙ্গা আরতি ও ভজন সন্ধ্যার অনুষ্ঠানে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। দিলীপ ঘোষ বলেন,পঞ্চায়েত বিরোধী শূন্য করার চেষ্টা গতবারও করেছিলেন ওরা তার ফল ২০১৯ সালে তার প্রতি উত্তর পেয়েছিলেন।এবারও চেষ্টা করে দেখুন বাংলার মানুষ কাকে নিশ্চিহ্ন করে সেটা সময়ই বলবে। তৃণমূল দলটাই […]
যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে ? সৌমিত্রকে কটাক্ষ যুব তৃণমূল নেতার
পশ্চিম মেদিনীপুর , ১৮ জানুয়ারি:- যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে? এই ভাষাতেই সৌমিত্র খাঁকে আক্রমণ করলেন রাজ্য যুব তৃনমূলের মুখপাত্র সুদীপ রাহা। বিজেপির অপপ্রচার, কুৎসা ও মিথ্যাচারের বিরুদ্ধে সোমবার আলিকষা ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানেই সুদীপ রাহা কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি […]








