সুদীপ দাস ,২৫ মে:- আজ বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২২ তম জন্মদিবস। তাঁর যুগবাণী, বিষের বাঁশি, ভাঙ্গার গান, প্রলয়শিখা ও চন্দ্রবিন্দু সহ মোট পাঁচটি গ্রন্থ সরকারের রোষানলে বাজেয়াপ্ত হয়েছিল । বাংলা সাহিত্যে সমকালীন অন্য কোনো কবি বা সাহিত্যিকের এত গ্রন্থ একত্রে কখনো বাজেয়াপ্ত হয়নি। ১৯২২ সালে নজরুল সম্পাদনা করেন অর্ধ সাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’। এই পত্রিকার ১২ সংখ্যায়, ১২ সেপ্টেম্বর ১৯২২ সালে ‘আনন্দময়ী আগমন’ নামক একটি কবিতা প্রকাশিত হয়। এই কবিতার সূত্র ধরে নজরুলের বিরুদ্ধে সর্বপ্রথম রাজদ্রোহের মামলা শুরু হয়। ৮ নভেম্বর কথিত রাজদ্রোহের অপরাধে নজরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। নজরুলকে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেল এবং পরে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়। এখানে বসেই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লেখেন “কারার ওই লৌহ কপাট”। টানা ৩৯ দিন এই জেলেই অনশন করেন বিদ্রোহী কবি। সেই হুগলি জেল আজ হুগলি জেলা সংশোধনাগার। প্রত্যেক বারের মত এবারেও সংশোধনাগারের সামনে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালো হুগলি-চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষন সমিতি ও হুগলি-চুঁচুড়া পৌরসভা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে, পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জী, উপ-পৌরপ্রধান অমিত রায় সহ কিছু সংস্কৃতি প্রেমী মানুষ। একে একে সকলে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। করোনা আবহে এবারে অনারম্বরেই পালিত হলো বিদ্রোহী কবির ১২২তম জন্মদিবস।
Related Articles
রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাস পরিসেবা।
হুগলি , ১৭ জুন:- রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাসের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। আজ দুটি বাস যথাক্রমে একটি আটটায় এবং একটি সাড়ে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পরিবহণ দফতরের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত ও তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু ও লোকাল তৃণমূল […]
সীমান্ত রক্ষী বাহিনীর একাংশের মদতেই সীমান্তে গরু পাচার চক্র সক্রিয় বলে অভিযোগ।
কলকাতা, ২৪ নভেম্বর:- সীমান্ত রক্ষী বাহিনীর একাংশের মদতেই সীমান্তে গরু পাচার চক্র সক্রিয় বলে অভিযোগ। এবার কেন্দ্রীয় সরকারের বি এস এফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্তে গরু সহ চোরাচালান আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মনে। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানাতে এই বিষয়টিকেও কেন্দ্রের সামনে তুলে ধরতে চায় রাজ্য সরকার। এমনটাই খবর প্রশাসনিক […]
কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো নির্বিগ্নে পালন করতে জেলা প্রশাসনকে কড়া হুঁশিয়ারি নবান্নের।
কলকাতা, ৩১ অক্টোবর:- নির্বিঘ্নে কেটেছে দুর্গাপুজো। এবার আসছে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো। বাঙালি এখন মেতে উৎসবের মধ্যেই। কিন্তু এই উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা হয় তা দেখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিল নবান্ন। শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতে খুবই দায়িত্ব সহকারে ও সজাগ থেকে নিয়ন্ত্রন করতে হবে। কোনও প্রকার অশান্তি কিংবা […]








