শুভজিৎ ঘোষ,আরামবাগ ২২ মে:- বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাস্তার ধারের সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠল। পঞ্চায়েতের পক্ষ থেকে এ ব্যাপারে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর ১ নম্বর অঞ্চলের রামনগর এলাকায়। তৃণমূলের দাবি, ওই গাছ কেটে একটি কাঠের মিলে নিয়ে যাওয়া হয়। সেখানে বিক্রি করে দেয়ার চেষ্টা করে। যদিও বিজেপির দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল। তরমুজ চাষীদের অসুবিধা হচ্ছিল । পঞ্চায়েতকে গাছটি সরাতে বলা হয়েছিল। কিন্তু তারা সরাতে দেরি করায় বিজেপি কর্মীরা সেটিকে সরিয়ে রাখে।
Related Articles
এরাজ্যে নভেল করোনা ভাইরাসে কোন আক্রান্তর খবর নেই – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]
খুলে গেলো তারকেশ্বর মন্দির।
হুগলি , ৩ মে:- বৃহস্পতিবার থেকে ভক্ত সাধরনের জন্য পুনরায় খুলে গেলো তারকেশ্বর মন্দিরের দরজা। তবে করোনা সম্পর্কিত সরকারী সমস্ত বিধি নিশেষ মেনে চলতে হবে ভক্তদের। সকাল বৃহস্পতিবার সকাল থেকে ৭ টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের দরজা। আপাতত খোলা সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকছে মন্দিরের মূল দরজা। করোনা […]
নির্মল গ্রামের আরো এক হাজার গ্রাম পঞ্চায়েতে আবর্জনা শোধন কেন্দ্র গড়বে পঞ্চায়েত দপ্তর।
কলকাতা, ১৬ আগস্ট:- গ্রামবাংলা কে আরও পরিচ্ছন্ন ও নির্মল করে তুলতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অন্তত এক হাজার গ্রাম পঞ্চায়েতে নিজস্ব আবর্জনা পরিশোধন কেন্দ্র তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর শহর লাগোয়া গ্রামাঞ্চলে প্লাস্টিক, কাঁচ জাতীয় অজৈব আবর্জনা তৈরি হওয়ার পরিমাণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের তুলনায় অনেক বেশি। […]






