সুদীপ দাস,২২ মে:- লকডাউনের প্রভাব তো আগে থেকেই ছিলো, এবারে আমফানের দাপট যেন গোঁদের উপর বিষফোঁড়া। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পেয়ারাপুর এলাকায় এগ্রিকালচারের পাশাপাশি হর্টিকালচারেরও ব্যাপক চাষ হয়। পাশাপাশি রঙীন মাছ চাষেরও যথেষ্ট নাম রয়েছে এই এলাকার। লকডাউনের জেরে আগে থেকেই বহু ফসল মাঠে পরে নষ্ট হয়েছে, এবারে আমফানের দাপট কফিনের শেষ পেঁড়েক পুঁতলো। স্থানীয় চাষীভাইদের বক্তব্য লকডাউনের জেরে শ্রমিক না মেলায় সেভাবে বোরো ধান তোলা যায়নি। এবারে আম ফানের জেরে মাঠের ধান মাঠে পরেই নষ্ট হলো। একই অবস্থা পটল, কুমড়ো, উচ্ছে, বড়বঁটির মতন ফসলের। প্রচুর ক্ষতি হয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু চাষেও। একই অবস্থা এলাকার রঙীন মাছ চাষীদের। লকডাউনের জেরে সেইসমস্ত মাছ বাজারে পৌঁছতে না পারায় অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। স্থানীয় চাষীভাইরা বলেন রাজ্য সরকারের তাঁদের দিকে কোন নজর নেই। অবিলম্বে সরকার এবিষয়ে হস্তক্ষেপ না করলে তাঁদের মরন ছাড়া গতি নেই।
Related Articles
বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় বি.গার্ডেন, বেলুড় মঠে।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় হয়েছে বি.গার্ডেন, বেলুড় মঠেও। আজ ২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে সকাল থেকেই ছুটির মেজাজে বাঙালি। হাওড়ায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে মানুষের যথেষ্ট ভিড় চোখে পড়েছে। করোনা, ওমিক্রণ ভীতি কাটিয়েই মানুষ আবার উৎসবমুখর হয়েছেন আজ। সাবধানতা অবলম্বন করেই এই […]
রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে।
কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন করোনা আবহে সেপ্টেম্বরের বদলে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইউজিসির কাছে আবেদন জানানো হয়েছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইউজিসি আগামী ১৮ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা নিয়ে নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু অক্টোবরের মধ্যেই ফলপ্রকাশ বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। […]
অ্যাডিনো ভাইরাস নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ মার্চ:- শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাম্প্রতিক কালে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের প্রকোপ নিয়ে তিনি প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অ্যাডিনো ভাইরাস নিয়ে জনমানসে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। যে […]








