হুগলি,১২ মে:- রেশনে দেওয়া আটা নিম্নমানের। সেই অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ রেশনে দেওয়া আটা প্লাস্টিক জাতীয়। সেই আটা মাখার পর তা সম্পূর্ন প্লাস্টিক বা রবারের মতো হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে স্থানীয় বিজেপি সদস্যদের নেতৃত্বে আটা মেখে প্রতিবাদে সামিল গ্ৰামের মহিলারা। কিছুক্ষন পরে সিঙ্গুর থানার পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বিজেপির তরফে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এই বিষয়ে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে রেশনে নিম্নমানের আটা দেবার অভিযোগে, বিজেপি শাসকদলকে নিশানা করেছে পাল্টা তৃনমুল বিরোধীদের অপপ্রচার বলে উল্লেখ করেছে।। স্থানীয় গ্ৰামবাসীদের অভিযোগে গতকাল রেশন থেকে যে আটা দেওয়া হয়েছে তার বাড়িতে নিয়ে গিয়ে মেখে বেলা যাচ্ছে না। খাবার পর পেট ব্যাথা করছে। আটাতে দেখলাম পুরো প্লাস্টিকে ভর্তি। সরকারের কাছে অনুরোধ আটাটা ভালো দেওয়া হোক। তারপর স্থানীয় সদস্যদের জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভালো মানের আটা দিতে না পাড়লে বিষ দিয়ে মেরে দিন। এটা খেয়ে শরীর খারাপ করলে লোকে বলবে করোনা ভাইরাস হয়েছে।
Related Articles
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি , এলাকায় চলল গুলি।
আরামবাগ , ১৩ মার্চ:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারো উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। তৃণমূলের দুই নেতার ক্ষমতা ও এলাকা দখলকে কেন্দ্র করে খানাকুল অনন্ত নগর বাজার এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উদ্ধার হলো গুলির খোল তারই সাথে বেশ কয়েকটি তাজা বোমা। স্থানীয় সুত্রে জানা যায় খানাকুলে বেশ কয়েক মাস ধরেই তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই ছিল ।শেখ […]
জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজের মুখেও উঠে এলো আরজি করের প্রসঙ্গ।
হাওড়া, ৩ অক্টোবর:- জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজের মুখেও উঠে এলো আরজি করের প্রসঙ্গ। বৃহস্পতিবার হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠে গো ধ্বজ স্থাপনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আরজি করের ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি এদিন বলেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এই ধরনের ঘটনা যেমন ঘটাও ভুল […]
ভাইপোর হাতে কাকা গুলিবিদ্ধ তারকেশ্বরে
হুগলি ,৩১ ডিসেম্বর:- বুধবার রাতে তারকেশ্বর থানার চাকদহ গ্রামে দোকান থেকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয় এক ব্যবসায়ী। আহত ব্যবসায়ীর নাম শেখ লুথফর রহমান। আহত ব্যবসায়ীকে প্রথমে তারকেশ্বর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে কলকাতায় স্থানানতরিত করা হয়। তদন্তে তারকেশ্বর থানার পুলিশ।। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।। অভিযোগ, তারকেশ্বরের মোজপুর গ্রামে সাইকেলের দোকান বন্ধ করে […]







