হুগলি,১২ মে:- সকাল থেকে এলাকার বাগান থেকে ফুল তুলে নিজেদের হাতে তৈরি করেছে ফুলের তোড়া। আজ নার্সেস ডে। তাই সিঙ্গুরের জলাঘাটা গ্রামের বৃহন্নলারা সেই ফুলের তোড়া নিয়ে হাজির সিঙ্গুর গ্রামীন হাসপাতালে। উদ্দেশ্য হাসপাতালের সেবিকাদের সংবর্ধনা দেওয়া। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যেভাবে রোগীদের চিকিত্সা পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই সমস্ত নার্সদের এই বিশেষ দিনে সম্মানিত করা। তাই এদিন সকালে সিঙ্গুর হিজড়া সমিতির কয়েকজন বৃহন্নলা এসে নার্সদের ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানায়। হাসপাতালের সামনে গাছ তলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নার্সদের গান শুনিয়ে কুর্নিশ জানায়। এই কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বৃহন্নলাদের এই উদ্যোগে রোগীদের সেবা করার মানসিকতা আরো বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে নার্স সহ ব্লক মেডিক্যাল অফিসার।
Related Articles
পুলিশ দিবসে পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলো চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ১ সেপ্টেম্বর:- পুলিশ দিবসে পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য পুরস্কৃত করল চন্দননগ পুলিশ। চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইন্স মাঠে পুলিশ ও সাংবাদিক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। চুঁচুড়া থানার উদ্যোগে হল রক্তদান শিবির। চুঁচুড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়। ১লা সেপ্টেম্বর গোটা রাজ্যে পালিত হয় […]
চন্দননগর পুরনিগমের ইস্তেহার প্রকাশ বিজেপির।
সুদীপ দাস , ১৪ জানুয়ারি:- বাম ও তৃণমূলের ধাঁচে চন্দননগর পুরনিগমের ইস্তেহার প্রকাশ করলো বিজেপিও। শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়ায় হুগলী জেলা সাংগঠনিক কার্যালয় থেকে এই ইস্তেহার প্রকাশ করেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউ, পার্থ ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্বরা। মোট ৭টি বিভাগে […]
কাঁচা মালের যোগান না থাকায় সমস্যার মুখে পড়েছেন শ্রীরামপুরের বিড়ি ব্যবসায়ীরা।
হুগলি,২৫ এপ্রিল:- লক ডাউনে কাঁচা মালের যোগান না থাকায় সমস্যার মুখে পড়েছেন শ্রীরামপুরের বিড়ি ব্যবসায়ীরা।মল্লিকপাড়া,তালপুকুর ও তারাপুকুরের বিড়ি ব্যবসায়ীরা জানিয়েছেন বিড়ি তৈরির জন্য টেংগু পাতা ও তামক ও সুতো কলকাতাঁর আর্মেনিয়াম স্ট্রীট থেকে আনা হয়।কিন্তু করোনা মোকাবিলায় রাজ্যে লক ডাউন শুরুর পরেই কলকাতায় দোকান বন্ধ হয়ে গিয়েছে।যে কারণে কারখানা গুলিতে বিড়ি উৎপাদন বন্ধ রয়েছে বলে […]










