মহুয়া চক্রবর্তী চৌধূরী ,১১ মে:- লকেট চ্যাটার্জিকে মানকুণ্ডু জ্যোতির মোড়ে আটকে দেওয়া হলো। ভদ্রেশ্বর তেলিনিপাড়ায় গতকাল রাতে গোষ্ঠিসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। আজও পরিস্থিতি থমথমে রয়েছে। সেখানে যাওয়ার উদ্দেশ্যেই তিনি যাচ্ছিলেন তার গাড়ি নিয়ে। তখনই জ্যোতির মোড়ে পুলিশ তাকে আটকায় এবং জানিয়ে দেয় ওই এলাকায় বর্তমানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে প্রবেশ করা যাবেনা। পুলিশের সঙ্গে লকেট চ্যাটার্জির এই নিয়ে একটু বচসাও হয়।এরপর তিনি পুলিশ কমিশনারের সঙ্গে চন্দননগর থানায় গেলেও দেখা না মেলায় ক্ষোভ উগরে দেন ক্যামেরার সামনে।
Related Articles
আজ উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলা মায়ের স্নানযাত্রা, কড়া নিরাপত্তা।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- আজ উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি, লিলুয়া, বেলগাছিয়া সহ সন্নিহিত এলাকা জুড়ে বহু প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রীশীতলা মায়ের স্নানযাত্রা উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাতৃ দর্শনে লক্ষাধিক পুণ্যার্থী উপস্থিত থাকবেন এই উৎসবে। শ্রীশ্রীশীতলা মাতার স্নানযাত্রাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। আজ মঙ্গলবার সেই পুণ্য স্থানের তিথি। আর এই পুণ্য স্নানযাত্রাকে ঘিরেই সেজে উঠেছে সালকিয়া […]
এবার ক্রিকেটের ২২ গজেও জেটলি শাসন !
স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- বিজেপি নেতা সহ দীর্ঘদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সামলানোর পাশাপাশি ১৯৯৯ থেকে ২০১৩ সালের মধ্যে ১০ বছর দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অরুণ জেটলি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণের পর তাঁর স্মরণে ও নামানুসারে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামকে চিহ্নিত করা হয়। এবার তাঁর নিজের জায়গাতে অভিষিক্ত হতে চলেছেন তাঁর ছেলে। অর্থাৎ […]
রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে – মুখ্যমন্ত্রী ।
কলকাতা , ২৬ নভেম্বর:- রেলের গাফিলতির জন্যই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার জন্য মাঝেরহাট সেতুর নির্মাণ ৯ মাস পিছিয়ে গেছে। আজ মাঝের হাট ব্রিজ নিয়ে বিজেপির আন্দোলনকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও একই […]









