হুগলী,১৫ ডিসেম্বর:- ধর্মের ভিত্তিতে কোনোদিন ভারতবর্ষ ভাগ হতে পারেনা। আইন কোনোদিন ধর্মের বিরুদ্ধে হয় না।এটা অবৈধ আইন । গায়ের জোরে পাস করানো যাবে না এই আইন। এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির তফাৎ করে দেওয়া হচ্ছে । এটা ধর্মীয় রাজনৈতিক খসড়া নিয়ে বিজেপি এসেছে। তার তীব্র বিরোধিতা তৃণমূল করছে । এই বাংলা থেকে একটা মানুষকে বিতারত করা যাবে না। শনিবার বৈদ্যবাটি পৌরসভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শেওরাফুলি রাজমাঠে এসে একথা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি পাশাপাশি বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে এক হাত নেন দিলীপের জন্মস্থান নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ।
যত শক্তি থাক না কোনো দিলীপ ঘোষের এই বাংলায় এন,আর,সি চালু করতে দেব না বলেও চ্যালেঞ্জ করেন কল্যাণ বাবু । সি,পি,এমের সঙ্গে আন্দোলনের সময় তখন কোথায় ছিল দিলীপ ঘোষরা,সেই সময় তো তার ছোট চুলেরও দেখা মেলে নি। জমজমাট এই শনিবাসরীয় সন্ধ্যায় নিজের মেজাজেই ছিলেন সাংসদ। নিজে যেমন দর্শকদের গান পরিবেশন এর পাশাপাশি দর্শকদের মধ্যে গিয়ে কোমর দোলাতেও দ্বিধাবোধ করেন নি। সাংসদ কে সংবর্ধনা দেন পৌরপ্রধান অরিন্দম গুঁইন,চেয়ারম্যান পরিষদ সুবির ঘোষ। উপস্থিত ছিলেন বিজয় সাগর মিশ্র, সুরেশ মিশ্র, মুজ্জাফর খান সহ অন্যান্য কাউন্সিলররা।Related Articles
বিশ্বাসঘাতকদের মানুষ শুন্য হাতে ফিরিয়ে দেবে , মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া, ৭ মার্চ:- অরূপ রায়ের আশীর্বাদ নিয়ে আজ থেকেই হাওড়ায় প্রচারে নামতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোজ তিওয়ারির নাম ঘোষিত হয়েছে। রবিবার সকালে মনোজ তিওয়ারি মধ্য হাওড়ায় অরূপ রায়ের বাড়িতে আসেন। তাঁর আশীর্বাদ নেন। অরূপ রায় বলেন, “মনোজ যেভাবে ক্রিকেটের মাঠে সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেভাবেই মনোজ বিরোধীদের বাউন্সারকে […]
হাতির হামলায় মৃত্যু হল নিরীহ এক গ্রামবাসির ।
পুরুলিয়া,১১ ডিসেম্বর:- হাতির হামলায় মৃত্যু হল নিরীহ এক গ্রামবাসির । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় । মৃত ব্যক্তির নাম ষষ্ঠীচরণ কালিন্দী । জানা গিয়েছে বুধবার সকালে জঙ্গলমহলের বলরামপুর থানার হূচুকডি ও পাড়দ্দা এলাকায় ১৩টি হাতির বড়সড় একটি দল ঢুকে ধানি জমির উপর ব্যাপক উৎপাত চালাতে থাকে । তাদের তাণ্ডব দেখে আশেপাশের গ্রামগুলি মানুষজন ভীত […]
পাত্রের বয়স ৭৮ ও ৭০ বছরের পাত্রী দ্বিতীয় বার বিয়ের পিড়িতে বসলেন বাঁকুড়ার ইন্দাসের দম্পতি।
বাঁকুড়া,১৭ ফেব্রুয়ারি:- আনন্দ উচ্ছাস বিভিন্ন রকম ভ াবে করে থাকেন অনেকেই , এবার আত্মীয়-স্বজনরা বাড়ির দুই সদস্যকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন । পাত্র প্রভাস চন্দ্র দত্ত বয়স ৭৮ বছর এবং কনে অনিমা দত্ত য়স ৭০ বছর । এই দুই যুগলের বিয়ের সাক্ষী থাকল ইন্দাস বাসি । পরিবার সূত্রে জানা যায় , […]








