নবান্ন,হাওড়া,৫ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।এই নিয়ে রাজ্যে মোট ৬৮ জনের করোনায় মৃত্যু হল বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন । তিনি বলেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৩৪৪।ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৯৪০ জন আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বরাষ্ট্রসচিব জানান।তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৪৬ জন লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এই নিয়ে রাজ্যে মোট ২৬৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন। স্বরাষ্ট্র সচিব আরো জানিয়েছেন গতকাল থেকে আজ পর্যন্ত আরো প্রায় দুহাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।
Related Articles
পাশে প্রশাসন। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বাড়িতে বসেই পেলেন প্রতিবন্ধী মহিলা।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এক প্রতিবন্ধী মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাড়িতে বসেই পেলেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো প্রশাসন। এর আগে তাঁকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল। এরপর বিডিও, জগৎবল্লভপুর দু’নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিধায়ক ওনার বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহিলা […]
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা।
হাওড়া, ৩০ আগস্ট:- দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় ঘটে গেল দুর্ঘটনা। জানা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িতে। ঘটনায় গুরুতর আহত হন পণ্যবাহী গাড়ির চালক। তাঁকে আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। Post Views: 310
রামমোহন মেলা ও আরামবাগ গ্রন্থমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।
আরামবাগ, ৩ জানুয়ারি:- আরামবাগ মহকুমার ঐতিহ্যপুর্ন দুটি মেলা হলো রামমোহন মেলা ও আরামবাগ গ্রন্থমেলা। এই দুটি মেলাই করোনা ভাইরাসে প্রকোপ বাড়ায় আপাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, করোনার জন্য আপাতত মেলা বন্ধ থাকছে।পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী কালে মেলার আয়োজন করা হবে।এদিন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান […]











