নবান্ন,হাওড়া,৪ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রেকর ঘোষণা মতোই এরাজ্যেও তৃতীয় দফার লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।মুখয সচিব রাজীব সিনহা জানিয়েছেন রাজ্যের যে এলাকা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে জেলার মধ্যেই বাস চালানো যাবে। তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে ও বাজার এলাকা নয় এমন জায়গায় সকাল ১০ টা থেকে ৬টা পর্যন্ত খোলা যাবে চা ও পানের দোকান।তবে চায়ের দোকানে বসে আড্ডা চলবে না।এখন থেকে মিষ্টির দোকান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে । ২৫ শতাংশ কর্মি নিয়ে বেসরকারি অফিস গুলোও কাজ শুরু করতে পারে।তবে যতদুর সম্ভব কর্মচারিদের বাড়ি থেকে কাজ করতে উত্সাহ দেওয়ার কথা বলা হয়েছে। শপিং মল, সেলুন, বিউটি পার্লার, পাব, বার, রেস্তোরাঁ এখনই খোলা যাবে না বলে মুখ্য সচিব জানান।
Related Articles
ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অফিম পাচারের সময় গ্রেপ্তার মাথাভাঙার দুই যুবক।
কোচবিহার,৮ এপ্রিল:- করোনা নিয়ে যখন বিশ্ব জুড়ে উদ্বেগ, তখনও ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় পাচারকারীরা। মঙ্গলবার রাতে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চোঙারখাতা-খাগড়িবাড়ি এলাকায় ১১ গ্রাম আফিম সহ দুই যুবককে বিএসএফ গ্রেপ্তার করলে ওই ঘটনা প্রকাশ্যে আসে। এতে মাথাভাঙার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি প্রশ্ন তুলে বলেন, […]
আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চায় আর জি কর, প্রতিবাদে শিক্ষক থেকে শিল্পী চন্দননগরে।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- বিচার চেয়ে প্রতিবাদ মিছিল চিকিৎসক, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক বুদ্ধিজীবী, আইনজীবী থেকে সাধারন মানুষের। মিছিলে যোগ দেওয়া চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিষ সরকার বলেন, এখনো পর্যন্ত একটা জেদের উপর দাঁড়িয়ে এই মিছিলে যারা আছেন তারা রাষ্ট্র ব্যবস্থার কাছে রাজ্য সরকারের কাছে জানতে চায় একটা সরকারি মেডিকেল কলেজে যে চিকিৎসক খুন হলেন, কেন খুন হলেন? […]
পান্ডুয়া নিখোঁজ বাচ্চার মৃতদেহ উদ্ধার হল পুকুরে ।
হুগলি,১৩ জানুয়ারি:- গত রবিবার হুগলির পান্ডুয়ার তিন্না নেতাজী কলোনি এলাকার অপূর্ব কাঞ্জিলাল নামে বছর চারেকের একটি বাচ্চা নিখোঁজ হয়।বাচ্চাটি স্থানীয় অঙ্গনারী স্কুলের ছাত্র। গত রবিবার থেকে নিখোঁজ হয়ে যায় এবং এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরের একটি পুকুর থেকে ডিজাস্টার গ্রুপের কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় গৌড় […]







